PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

ক্যাশ অন ডেলিভারি (COD) স্ক্যাম: কীভাবে সতর্ক থেকে নিরাপদে কেনাকাটা করবেন 

momitajaiswal3|4 min read|17 November, 2026

URL copied to clipboard

মহামারী শুরু হওয়ার পর থেকে ই-কমার্সের ব্যাপক বৃদ্ধির ফলে যেমন বৈধ ব্যবসার প্রসার ঘটেছে, তেমনই অনলাইন স্ক্যামও বৃদ্ধি পেয়েছে। ক্যাশ অন ডেলিভারি (COD) পেমেন্টের একটি সুবিধাজনক বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষত তাদের জন্য যারা অনলাইন লেনদেনের ক্ষেত্রে দ্বিধাবোধ করেন। তবে, এই মাধ্যমটি স্ক্যামারদেরও আকর্ষণ করেছে যারা এমন গ্রাহকের শোষণ করতে চায়, যারা কোনওভাবে সন্দেহ করবেন না। যেহেতু আরও বেশি মানুষ তাদের প্রয়োজনের জন্য অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছেন, তাই এই পেমেন্ট মাধ্যমের ক্ষেত্রে সম্ভাব্য দুর্বলতাগুলি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আসল অর্থ কী:

ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারগুলি মূলত মানুষের মৌলিক বিশ্বাসের উপর খুব বেশি নির্ভর করে এবং ঠিক এই কারণেই স্ক্যামাররা এদের টার্গেট করতে ভালোবাসে।

অফিসিয়াল কুরিয়ারের ভান করে বা নকল কোম্পানির ব্র্যান্ডিং ব্যবহার করে, প্রতারকরা আপনার কাছে দ্রুত পেমেন্ট অনুমোদন করার বা সংবেদনশীল অ্যাকাউন্টের বিবরণ তুলে দেওয়ার জন্য জরুরি পরিস্থিতি তৈরি করে। যখন আপনি নিজের দোরগোড়ায় হওয়া তাড়াহুড়োর চাপ এবং একটি সাধারণ ডেলিভারিকে মিলিয়ে দেখেন, তখন এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে, যা অত্যন্ত সতর্ক ডিজিটাল পেমেন্ট ইউজারদেরও অপ্রস্তুত করে দিতে পারে।

COD স্ক্যাম কীভাবে কাজ করে?

সবকিছুই মানুষের মৌলিক মানসিকতার উপর নির্ভর করে। স্ক্যামাররা তাৎক্ষণিক জরুরি পরিস্থিতি তৈরি করতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। জরুরি পরিস্থিতির একটি মিথ্যা ধারণা তৈরি করে, তারা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে তথ্যগুলি আবার চেক করতে দ্বিধা করলে তা উল্লেখযোগ্য ক্ষতির কারণ হবে। এই কারসাজিমূলক কৌশল কোনও আকর্ষণীয় ডিল বা প্রত্যাশিত প্যাকেজ হারানোর ভয় তৈরি করে। ফলে তাড়াহুড়ো করে বেশিরভাগ মানুষ সাধারণ সুরক্ষার চেকগুলি এড়িয়ে যান, যা তারা সাধারণত করতেন।

এখানে কয়েকটি সাধারণ ডেলিভারি ও পেমেন্টের ফাঁদ দেওয়া হল, যা স্ক্যামাররা আজকাল ব্যবহার করে:

1. নকল COD অর্ডার ও সহযোগী কুরিয়ার

একজন স্ক্যামার আপনার দোরগোড়ায় একটি অপ্রত্যাশিত “ক্যাশ অন ডেলিভারি” প্যাকেজ পাঠায়। কুরিয়ার আপনাকে আগাম পেমেন্ট না করা পর্যন্ত পার্সেলটি খুলতে বা চেক করতে দিতে অস্বীকার করে এবং আপনাকে অফিসিয়াল ব্র্যান্ডিং সহ প্রিন্ট করা একটি QR কোড দেয়। আপনি স্ক্যান করে পেমেন্ট করলেই আপনার টাকা সরাসরি স্ক্যামারের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যায় এবং আপনার হাতে এমন একটি বাক্স থেকে যায়, যার মধ্যে মূল্যবান কিছুই নেই।

2. বেশি মূল্যের “আগাম পেমেন্ট” ডিল

স্ক্যামাররা আকর্ষণীয় ছাড়ে বেশি মূল্যের জিনিসপত্র তালিকাভুক্ত করে, যা আগ্রহী ক্রেতাদের প্রি-পেড বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রচুর পরিমাণে অর্ডার করতে রাজি করিয়ে ফেলে। প্যাকেজে কেবল মূল্যহীন আবর্জনা থাকে এবং টাকা ট্রান্সফার হয়ে গেলে, বিক্রেতা কোনও ট্রেস ছাড়াই উধাও হয়ে যায়।

COD স্ক্যাম কীভাবে চিনবেন: যেসব পরিস্থিতির দিকে নজর রাখতে হবে!


পরিস্থিতি 1: অপ্রত্যাশিত COD-র ফাঁদ

সীমা যখন অফিসে ব্যস্ত, তখন একজন ডেলিভারি এজেন্ট তার বাড়িতে আসে। তার মা, যিনি বাড়িতে একা আছেন, তিনি দরজা খোলেন। শিপিং লেবেলে সীমার নাম, ফোন নম্বর ও ঠিকানা সঠিকভাবে প্রিন্ট করা আছে দেখে, তার মা ধরে নেন যে সীমাই অর্ডারটি দিয়েছেন এবং পার্সেলটি গ্রহণ করার জন্য UPI-এর মাধ্যমে ₹800 পে করেন। সীমাকে জানানোর পর, সে তার অর্ডার হিস্ট্রি চেক করে এবং কনফার্ম করে যে সে কখনও কিছু কেনেনি। প্যাকেজটি খোলার পর, তারা দেখতে পান যে তাতে সস্তা ও মেয়াদ পেরিয়ে যাওয়া কস্মেটিক্স রয়েছে।

পরিস্থিতি 2: ইন্টারসেপ্ট করা অর্ডারের স্ক্যাম

আরতি, যিনি নিয়মিত অনলাইনে শপিং করেন, তিনি একটি অপরিচিত ই-কমার্স ওয়েবসাইট থেকে কিছু জিনিসপত্র কেনেন এবং ক্যাশ অন ডেলিভারি (COD) বেছে নেন। কয়েকদিন পর, কাজের জায়গায় থাকাকালীন তিনি একটি “আউট ফর ডেলিভারি” নোটিফিকেশন পান এবং একটি অজানা কুরিয়ার পরিষেবা থেকে কল পান। আগে থেকে পেমেন্ট করার অভ্যাসবশত, তিনি এজেন্টকে একটি UPI QR কোড শেয়ার করতে বলেন, দেখা না করে দূর থেকেই পেমেন্ট সম্পূর্ণ করেন এবং প্যাকেজটি বিল্ডিংয়ের সিকিউরিটির কাছে রেখে যাওয়ার নির্দেশ দেন। সেই সন্ধ্যায় তিনি বাক্সটি খুলে দেখেন যে তাতে কোনও অর্ডার ইনভয়েস ছাড়া মূল্যহীন জিনিস রয়েছে। তিনি শপিং পোর্টালে লগ ইন করে বুঝতে পারেন যে তার আসল অর্ডারটি এখনও ট্রানজিটে রয়েছে—তার শিপিংয়ের বিবরণ ফাঁস হয়ে গেছে অথবা নকল COD ডেলিভারি করার জন্য সেটির অপব্যবহার করা হয়েছে।

বাস্তব জগতে এর প্রভাব কী?

এই ধরনের ডেলিভারির ফাঁদে পড়া একটি সামান্য আর্থিক ক্ষতির চেয়ে অনেক বেশি ক্ষতিকর। এর প্রভাব সাধারণত তিনটি প্রধান উপায়ে পড়ে:

  • সরাসরি আর্থিক ক্ষতি: আপনি সস্তা নকল পণ্য, খালি বাক্স বা এমন ডিজিটাল পরিষেবার জন্য নগদ টাকা পে করে বসেন যা কখনও পৌঁছায় না।
  • অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হওয়া: আপনি প্রতারণার শিকার হয়ে কোনও কল-ফরওয়ার্ডিং কোড ডায়াল করলে বা OTP শেয়ার করলে স্ক্যামাররা আপনার প্রাথমিক ফোন লাইন হাইজ্যাক করতে, আপনার WhatsApp অ্যাক্সেস করতে এবং আরও জালিয়াতির জন্য আপনার ব্যাঙ্কিং অ্যাপগুলির নিয়ন্ত্রণ নিতে পারে।
  • ডিজিটাল বিশ্বাসের অবনতি: UPI পেমেন্ট তাৎক্ষণিকভাবে হয়ে যায়, কারণ এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা লেনদেনের মতো সহজ চার্জব্যাক অফার করার সুবিধা থাকে না। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেলে, তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব – যা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হওয়া সুবিধা ও মানসিক শান্তিকে নষ্ট করে দেয়।

এই ধরনের পরিস্থিতি এড়াতে, PhonePe-র মতো প্ল্যাটফর্মগুলি বেশি ঝুঁকিপূর্ণ ট্যাগ দেওয়া নম্বর বা মার্চেন্টের নাম না মেলার মতো সিকিউরিটি সিগন্যাল নিয়ে আসে। ইউজাররা লেনদেন সম্পন্ন করার আগে সেগুলি পড়ার জন্য কিছুটা সময় নিলে তবেই এই সতর্কবার্তাগুলি কার্যকর হয়।

নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন এবং এক ধাপ এগিয়ে থাকবেন

সুরক্ষিত থাকার জন্য আপনাকে অনলাইন শপিংয়ের সুবিধা ছেড়ে দিতে হবে না। কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আপনার টাকা ও ডেটা সুরক্ষিত থাকতে পারে:

  • তৈরি করা জরুরি পরিস্থিতিতে সবসময় বিপদের সংকেত হিসেবে বিবেচনা করুন। একজন ডেলিভারি ড্রাইভার বা “সাপোর্ট এজেন্ট” আপনাকে এই মুহূর্তেই পেমেন্ট করতে হবে, নাহলে জরিমানা দিতে হবে বলে জোর করলে তখনই থেমে যান। তাড়াহুড়ো হল স্ক্যামারের সেরা হাতিয়ার।
  • শিপিং সংক্রান্ত তথ্যের জন্য সবসময় ওয়েবসাইট চেক করুন এবং কেবল ভেরিফাই করা চ্যানেলের মাধ্যমে ডেলিভারি স্ট্যাটাস কনফার্ম করুন।
  • COD মেসেজগুলি উপেক্ষা করবেন না এবং অনুমোদন করা না থাকলে তা অবিলম্বে রিপোর্ট করুন, কারণ কেউ আপনার তথ্যের অপব্যবহার করে থাকতে পারে।
  • COD-র মাধ্যমে পেমেন্ট করার আগে চেক করুন। আপনার হাতে ফিজিক্যাল পার্সেল না পাওয়া পর্যন্ত এবং ভেতরের জিনিসটি চেক না করা পর্যন্ত কখনও ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অনুমোদন করবেন না।
  • প্রাপকের নাম ভেরিফাই করুন। “Pay/পে করুন”-এ ট্যাপ করার আগে, কনফার্মেশন স্ক্রিনটি চেক করে নিশ্চিত করুন যে টাকাটি অফিসিয়ালি রেজিস্টার করা কর্পোরেট সত্ত্বার কাছে যাচ্ছে এবং কোনও ভেরিফাই না করা ব্যক্তির ব্যক্তিগত UPI আইডিতে যাচ্ছে না।
  • অ্যাপের সতর্কবার্তার দিকে মনোযোগ দিন। ভেরিফাই না করা/বেশি ঝুঁকিপূর্ণ বেনিফিসিয়ারিদের বিষয়ে ইন-অ্যাপ সিকিউরিটি পপ-আপ বা সতর্কবার্তাগুলি কোনওভাবেই উপেক্ষা করবেন না। নির্দিষ্ট কারণ আছে বলেই আপনার ব্যাঙ্কিং অ্যাপ এগুলিকে ফ্ল্যাগ করছে।
  • বেশি মূল্যের লেনদেনগুলি স্বতন্ত্রভাবে আবার চেক করুন। আপনি বড় অঙ্কের টাকা পে করলে চ্যাট উইন্ডো থেকে বেরিয়ে যান এবং ম্যানুয়ালি প্রাপকের বিবরণ ও রাশি আবার চেক করুন।
  • কম ট্রাস্ট স্কোর রয়েছে এমন অপরিচিত ওয়েবসাইটের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন, ওয়েবসাইটের নাম সার্চ করে বা রিভিউ পড়ে এটি চেক করা যেতে পারে।

আপনি প্রতারণার শিকার হলে কী করবেন

আপনাকে কোনও স্ক্যামে টার্গেট করা হয়েছে বলে সন্দেহ হলে, অবিলম্বে রিপোর্ট করুন। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ।

PhonePe-তে রিপোর্ট করা:

  • PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
  • লগইন সংক্রান্ত সমস্যা: https://support.phonepe.com/ -এর মাধ্যমে একটি টিকিট তৈরি করুন। 
  • সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
  • অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।

কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:

গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

Keep Reading