PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

ডিজিটাল-ফর-ফিজিক্যাল ক্যাশ জালিয়াতি: ক্যাশের বিনিময়ে আপনার UPI ট্রান্সফার নেওয়া উচিত নয় কেন

PhonePe Regional|4 min read|11 September, 2026

URL copied to clipboard

আপনি কোনও স্টোরের মার্চেন্ট হলে, অনেক চেনা পরিচিত মানুষ আপনার কাছে টাকা খুচরো করে দেওয়ার অনুরোধ নিয়ে আসেন। কিন্তু আধুনিক ডিজিটাল পেমেন্টের যুগে, এই জাতীয় ঘটনা সম্পূর্ণ নতুন রূপ নিচ্ছে। কিছু ক্ষেত্রে অনেকে খুচরো করানোর প্রয়োজনে নাও আসতে পারেন, অনেকেই ডিজিটাল টাকার বিনিময়ে ক্যাশ নিতে চান। ঘটনাটা দেখেশুনে নিরীহ মনে হলেও, প্রতারক কিন্তু দ্রুত টাকা রোজগার করার জন্য এভাবেই আপনার সততার সুযোগ নেয়।

এই ব্লগে ব্যাখ্যা করা হয়েছে যে, প্রতারক কীভাবে এই প্রতারণা করতে পারে এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কী করতে পারেন।

আপনার ব্যবসার জন্য UPI

ডিজিটাল-ফর-ফিজিক্যাল ক্যাশ জালিয়াতির পদ্ধতি সম্পর্কে বলার আগে, আসুন PhonePe ডিজিটাল পেমেন্ট পরিষেবার ক্ষেত্রে মার্চেন্টের তরফের PhonePe Business সম্পর্কে জেনে নেওয়া যাক।

ডিজিটাল পেমেন্টের পরিষেবা শুরু হওয়ার আগে থেকেই আপনি নিজের স্টোর চালানো শুরু করে থাকলে, আপনি অবশ্যই ক্যাশ থেকে ডিজিটাল পেমেন্টের এই পরিবর্তন সরাসরি দেখেছেন। দেখেছেন UPI QR কোড কীভাবে এক কাপ চায়ের সামান্য দাম থেকে শুরু করে বড় খুচরো বিল পর্যন্ত পেমেন্ট নেওয়া সহজ করে তুলেছে।

পরিষেবা বা পণ্যের বিনিময়ে গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য PhonePe থেকে মার্চেন্টকে ইউনিক QR কোড দেওয়া হয়। এ কথা মনে রাখাও গুরুত্বপূর্ণ যে, এটা কেবল অনুমোদিত ব্যবসায়িক পরিষেবার জন্য দেওয়া হয়। তবে, পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যাশের পরিবর্তে QR কোডের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেতে দেখছি। ডিজিটাল কারেন্সির বদলে ক্যাশ নেওয়ার জন্য QR ব্যবহার করার এই ঘটনাকে ATM পরিষেবার জন্য QR বলা হয়।

মার্চেন্ট হিসাবে, আপনি সহানুভূতি দেখিয়ে বা ব্যবসায়িক স্বার্থে এমন কাজ করতে পারেন, তবে এই ধরনের কাজের ক্ষেত্রে বেশ কয়েকটি ঝুঁকি থেকেই যায়। QR কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়া তাৎক্ষণিক ও নিরাপদ মনে হলেও, মার্চেন্ট টার্মিনালের অপব্যবহারের ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া, আর্থিক ক্ষতি ও গুরুতর আইনি পরিণতি হতে পারে।

ডিজিটাল-ফর-ফিজিক্যাল ক্যাশ জালিয়াতি কীভাবে ঘটে

একজন গ্রাহক আপনার স্টোরে এসে আপনাকে বলেন, তিনি কোনও সমস্যায় পড়েছেন এবং এখনই তার ₹5,000 প্রয়োজন। তিনি ক্যাশের বিনিময়ে UPI দিয়ে আপনাকে টাকা ট্রান্সফার করতে চান। আপনি তাকে সাহায্য করতে পারলে, তিনি আপনাকে কিছু টাকা “কমিশন” দেওয়ার কথাও বলেন। একজন ভালো মানুষ হিসেবে আপনি মনে করলেন, আপনি বিনিময়ে টাকা পেয়ে যাচ্ছেন আর আপনাকে তা জমা দিতে ব্যাঙ্কেও যেতে হচ্ছে না, তাই তিনি যে টাকা চাইছেন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রতারক নিজের স্বার্থে এই পরিস্থিতির সুযোগ কীভাবে নিতে পারে:

পরিস্থিতি 1: প্রতারক ₹5,000 পাঠানোর ভান করে একটি ভুয়ো পেমেন্ট অ্যাপ ব্যবহার করে। সে আপনাকে একটি নকল পেমেন্ট কনফার্মেশন স্ক্রিন দেখায় এবং বিনিময়ে তাকে ক্যাশ দেওয়ার জন্য আপনাকে তাড়া দেয়। পরে আপনি নিজের অ্যাকাউন্ট দেখে তবেই বুঝতে পারেন যে আপনার কাছে কোনও টাকা ট্রান্সফার হয়নি এবং আপনার সঙ্গে প্রতারণা হয়েছে।

পরিস্থিতি 2: প্রতারক লেনদেন সম্পূর্ণ করে, অর্থাৎ UPI ব্যবহার করে ₹5,000 ট্রান্সফার করে এবং আপনার কাছ থেকে ক্যাশ নেয়। আপনার কাছে ডিজিটাল লেনদেনের কোনও প্রমাণ নেই কারণ, আপনি তাকে ক্যাশ দিয়ে লেনদেন সম্পন্ন করেছেন, তাই প্রতারক একটি চার্জব্যাকের দাবি করতে পারে। চার্জব্যাকের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, যার জন্য আপনাকে প্রমাণ জমা দিতে হবে, আপনার অ্যাকাউন্ট হোল্ডে রাখা হতে পারে বা বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যার ফলে সরাসরি ব্যবসায়িক ও আর্থিক ক্ষতি হতে পারে।

পরিস্থিতি 3: এই QR ট্রান্সফারের জন্য প্রতারক কোনও চুরি করা ক্রেডিট কার্ড, হ্যাক করা RuPay-অন-UPI অ্যাকাউন্ট বা সাইবার ক্রাইমে প্রতারিত কোনও ব্যক্তির টাকা ব্যবহার করলে, আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট টাকা তছরূপের মামলায় জড়িয়ে পড়বে। স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে, আপনি যে গ্রাহককে সহায়তা করেছেন, সেরকম কোনও ব্যক্তি 1930 ডায়াল করে সাইবারক্রাইম হেল্পলাইনে কোনও বিবাদ দায়ের করলে আইন প্রয়োগকারী সংস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ও MHA-এর প্রযোজ্য নির্দেশিকা অনুসারে তদন্ত করতে পারে এবং তদন্ত চলাকালীন আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে। এইভাবে আপনি নিজের অজান্তেই এমন কোনও কেলেঙ্কারির অংশ হয়ে যেতে পারেন, যার ফলে আপনার ব্যবসা কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাসও ধীরে চলতে পারে।

তবে সুখবর এই যে, কয়েকটি সাধারণ বিষয় মেনে এই তিনটি পরিস্থিতিই এড়ানো যায়।

ডিজিটাল-ফর-ফিজিক্যাল ক্যাশ জালিয়াতি কীভাবে এড়ানো যায়

আপনার ব্যবসায়িক কার্যকলাপের সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য, আপনাকে RBI নির্দেশিকাও মেনে চলতে হবে। এইসব অনুশীলনগুলি আপনাকে নিজের ব্যবসা সুষ্ঠভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

1. ব্যবসায়িক লেনদেন কঠোরভাবে ব্যবসায়িক রাখুন

বিশেষ করে আপনার ব্যবসায়িক কার্যক্রমের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এটি আসল পণ্য বা পরিষেবা দেওয়ার মতো প্রকৃত লেনদেনের জন্য ব্যবহার করুন।

  • ক্যাশ আউট এড়িয়ে চলুন: একজন মার্চেন্ট হিসাবে, আসল বিক্রি ছাড়া অন্য কোনও কিছুর জন্য কখনই আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেওয়া বা পাঠানো উচিত নয়।
  • আপনার টিমকে বোঝান: আপনার কর্মীদের বোঝান কেবল ব্যবসায়িক উদ্দেশ্যেই তাদের পেমেন্ট নেওয়া উচিত।
  • স্বচ্ছতা বজায় রাখুন: অবাঞ্ছিত বিবাদ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিটি লেনদেন উদ্দেশ্যমূলক ও স্বচ্ছ রাখুন।

2. ATM পরিষেবা ও ক্যাশ বিনিময় এড়িয়ে চলুন

ATM-সংক্রান্ত পরিষেবা বা ক্যাশ বিনিময় করার বিষয়ে PhonePe মার্চেন্টদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

  • কেন?: মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ উইথড্র বা বিনিময় করা, নিয়ন্ত্রকমূলক বিধিনিষেধ লঙ্ঘন ও লেনদেনের দায়বদ্ধতা হ্রাস ইত্যাদি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে।
  • পরিণতি: মার্চেন্ট পলিসির আওতাভুক্ত নয়, এমন কার্যকলাপে যুক্ত হওয়া আমাদের প্ল্যাটফর্মের অখণ্ডতা ক্ষুণ্ণ করতে পারে। এইভাবে, পলিসি লঙ্ঘনের ফলে মার্চেন্ট অ্যাকাউন্ট স্থগিত করা, এমনকি স্থায়ীভাবে ব্লক করাও হতে পারে।

3. কেবল নিজের ডিভাইসে পেমেন্ট ভেরিফাই করুন

প্রতারক ভুয়ো স্ক্রিনশট দেখিয়ে পেমেন্ট কনফার্মেশনের স্ক্রিন নকল করে, দাবি করে তারা পেমেন্ট সম্পূর্ণ করেছে। এই ধরনের স্ক্যামের শিকার হওয়া এড়ানোর জন্য, সবসময় নিজের ডিভাইসে পেমেন্টের রসিদ ভেরিফাই করুন। আপনাকে দেখানো স্ক্রিনশট বা পপ-আপ দেখে বিশ্বাস করবেন না, আপনার নিজের PhonePe অ্যাপ চেক করুন বা ক্রেডিট কনফার্ম করার জন্য SMS বা ব্যাঙ্ক নোটিফিকেশন পাওয়ার অপেক্ষা করুন।

আপনি প্রতারণার শিকার হলে কী করবেন

আপনাকে কোনও স্ক্যামে টার্গেট করা হয়েছে বলে সন্দেহ হলে, অবিলম্বে রিপোর্ট করুন। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ।

PhonePe-তে রিপোর্ট করা:

  • PhonePe Business অ্যাপ: Help/সহায়তা বিভাগে যান এবং সহায়তা বাটনে ক্লিক করুন
  • PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
  • লগইন সংক্রান্ত সমস্যা: https://support.phonepe.com/ -এর মাধ্যমে একটি টিকিট তৈরি করুন।
  • সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
  • অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।

কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:

গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

Keep Reading