PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

KYC প্রতারণার মাধ্যমে পরিচয় জালিয়াতি: সুরক্ষিত থাকার উপায়

PhonePe Regional|5 min read|21 July, 2025

URL copied to clipboard

যখন আপনি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট তৈরি করেন, তখন আপনার পরিচয় ভেরিফাই করা বাধ্যতামূলক। এটি একটি KYC প্রসেসের মাধ্যমে সম্পন্ন করা হয় যেখানে আধার, PAN বা অন্যান্য RBI-অনুমোদিত ডকুমেন্ট জমা দেওয়া আবশ্যক হতে পারে।

আজকাল, আর্থিক প্রতিষ্ঠানগুলি “ডিজিটাল KYC”-এর মাধ্যমে এই ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করে। অফলাইন ভেরিফিকেশন করা না গেলে ডিজিটাল KYC সম্পন্ন করা হয় যেখানে গ্রাহকের লাইভ ছবি এবং তাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট বা আধার উপস্থিত থাকার প্রমাণ ক্যাপচার করা হয়।

KYC জালিয়াতি এবং অ্যাকাউন্ট স্থগিত রাখা সম্পর্কিত প্রতারণার মাধ্যমে পরিচয় চুরি (আইডেন্টিটি থেফ্ট) কী?

KYC পরিচয় জালিয়াতির মাধ্যমে, প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে বা জাল পরিচয় তৈরি করে এবং প্রতারণামূলকভাবে KYC প্রসেস সম্পন্ন করার জন্য সেগুলি ব্যবহার করে। একবার ভেরিফাই হয়ে গেলে, তারা আপনার অ্যাকাউন্টগুলিতে অননুমোদিত অ্যাক্সেস পায় বা একটি নতুন অ্যাকাউন্ট খুলতে আপনার KYC ব্যবহার করে, আপনার নামে লোন এবং ক্রেডিট কার্ড নেয়, যার ফলে আপনার আর্থিক ক্ষতি এবং বদনাম হয়।

আজকের ডিজিটাল দুনিয়ায়, পরিচয় জালিয়াতি একটি বড় ঝুঁকি হয়ে উঠেছে, বিশেষ করে যখন প্রতারকরা চুরি বা জাল করা ডকুমেন্ট ব্যবহার করে KYC প্রসেস সম্পূর্ণ করে এবং আপনার অ্যাকাউন্টের দখল নেয়।

এছাড়া, এই বিপদটি KYC সংক্রান্ত অ্যাকাউন্ট সাসপেনশন স্ক্যামেও ছড়িয়ে পড়েছে। এটি ভয় দেখানোর ওপর ভিত্তি করে হওয়া একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল, যেখানে প্রতারকেরা কৃত্রিমভাবে চরম চাপের একটি পরিস্থিতি তৈরি করে। স্ক্যামাররা আপনার সঙ্গে যোগাযোগ করে দাবি করে যে, আপনার পেমেন্ট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটটি খুব শীঘ্রই (যেমন 24 ঘণ্টার মধ্যে) স্থায়ীভাবে ব্লক বা সাসপেন্ড করা হবে কারণ আপনার KYC ডকুমেন্ট অসম্পূর্ণ বা এর মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের প্রধান লক্ষ্য হল এমনভাবে আতঙ্ক তৈরি করা, যাতে আপনি আবেগের বশবর্তী হয়ে কাজ করেন এবং সাধারণ যৌক্তিক দিকগুলি বিচার না করেই সংবেদনশীল আর্থিক তথ্য বা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেন।

এমন বিভিন্ন পরিস্থিতি হতে পারে যেখানে পরিচয় চুরি ও KYC জালিয়াতি ঘটতে পারে:

  • পরিস্থিতি 1: প্রতারকেরা ফিশিংয়ের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনার ব্যক্তিগত পরিচয়ের তথ্য চুরি করতে পারে..

একজন প্রতারক অর্জুনের সঙ্গে যোগাযোগ করেছিল এবং বিনিয়োগে লাভজনক রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছিল। এগিয়ে যাওয়ার জন্য, অর্জুনকে ব্যক্তিগত বিবরণ ভেরিফাই করতে বলা হয়েছিল। প্রতারককে বিশ্বাস করে, তিনি তার অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল ও OTP শেয়ার করেছিলেন, এই ভেবে যে তার বিনিয়োগগুলি নিরাপদে পরিচালিত হবে। এই চুরি করা তথ্য ব্যবহার করে, প্রতারকটি অর্জুনের অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়েছিল এবং অননুমোদিত লেনদেন করেছিল।

  • পরিস্থিতি 2: প্রতারকেরা আপনাকে এমন একটি অ্যাকাউন্টের জন্য KYC প্রসেস করার ছল করতে পারে যা আপনার নয়। এরপর, তারা আপনার অগোচরে জালিয়াতির জন্য অ্যাকাউন্টটি অপব্যবহার করে।

একজন প্রতারক ডেভিডের সঙ্গে যোগাযোগ করেছিল এবং লোন পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতারকটি ডেভিডকে এমন একটি অ্যাকাউন্টের KYC প্রসেস করতে বলেছিল যা ডেভিডের নামে নয়, বরং আগে থেকেই প্রতারকের নামে তৈরি করা হয়েছিল। এটি লোন অ্যাপ্লিকেশনের একটি বৈধ অংশ বলে বিশ্বাস করে ডেভিড রাজি হয়েছিলেন। তিনি নিজের অজান্তেই প্রতারকের হাতে অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দিয়ে, KYC-র জন্য নিজের ব্যক্তিগত বিবরণ জমা দিয়েছিলেন। এরপর প্রতারকটি জালিয়াতির মাধ্যমে লোনের লেনদেনের জন্য অ্যাকাউন্টটির অপব্যবহার করেছিল, যার ফলে ডেভিড এই বিষয়ে কিছুই জানতে পারেননি এবং তাকে বড় ঝুঁকির মুখে পড়তে হয়েছিল।

  • পরিস্থিতি 3: প্রতারকেরা লগইনের ক্রেডেনশিয়াল চুরি করার জন্য ব্যাঙ্কের বা অ্যাপের অফিসিয়াল আনুষ্ঠানিক যোগাযোগের মতো দেখতে টেক্সট মেসেজ পাঠায়, যেখানে জরুরি সতর্কবার্তা থাকে।

অনেক রাতে নিশার ফোনে “PP-ALERT”-এর নামে পাঠানো একটি মেসেজ আসে। এটি একটি জরুরি পরিস্থিতি তৈরি করে, যেখানে মেসেজের সঙ্গে একটি ছোট লিঙ্ক থাকে এবং লেখা থাকে: “জরুরি: আপনার KYC অসম্পূর্ণ। আগামী 15 মিনিটের মধ্যে আপনার আধার ভেরিফাই করতে এখানে ক্লিক করুন, নয়তো আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্লক করা হবে এবং আপনার সমস্ত টাকা আটকে দেওয়া হবে।” আতঙ্কিত হয়ে, নিশা লিঙ্কটিতে ক্লিক করে একটি জাল ওয়েব পেজে যান এবং সেখানে তিনি নিজের নম্বর ও প্রাপ্ত OTP এন্টার করেন। তবে স্ক্যামাররা যখন সেই চুরি করা ক্রেডেনশিয়ালগুলি ব্যবহার করে অন্য শহর থেকে তার অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করে, তখন PhonePe-র ব্যাকএন্ড নিরাপত্তা ব্যবস্থা চালু হয়ে যায়। PhonePe Protect সঙ্গে সঙ্গে সেই অপরিচিত ডিভাইস ও সন্দেহজনক লোকেশনের পরিবর্তনটিকে চিহ্নিত করে। এটি লগইন করার চেষ্টাটি পুরোপুরি আটকে দেয় এবং নিশার আসল ফোনে একটি রিয়েল-টাইম, ইন-অ্যাপ নোটিফিকেশন পাঠায়: “সন্দেহজনক লগইনের চেষ্টা ব্লক করা হয়েছে। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করুন।”

  • পরিস্থিতি 4: একজন স্ক্যামার কমপ্লায়েন্স টিমের এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দেয়, ব্লক হওয়ার বিষয়ে সতর্ক করে এবং স্ক্রিন-শেয়ারিং অ্যাপ ডাউনলোড করার মতো একটি “দ্রুত সমাধান”-এর প্রস্তাব দেয়।

নিজেকে “KYC কমপ্লায়েন্স ডেস্ক থেকে অঞ্জলি” বলে পরিচয় দিয়ে একজন কলার বিক্রমের সঙ্গে যোগাযোগ করে তাকে সতর্ক করে যে, একটি বাধ্যতামূলক অডিটের জন্য তার ওয়ালেট সাসপেন্ড করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে বিক্রম সহযোগিতা করলে 2 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। তিনি একটি রিমোট-অ্যাক্সেস অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দিয়ে বলেন: “QuickVerify টুলটি ইনস্টল করুন এবং আপনার PhonePe অ্যাপটি খুলুন, ততক্ষণ আমি লাইনে থাকছি। আমাদের সিস্টেম নিরাপদে আপনার বিবরণ সিঙ্ক করে আপনার ওয়ালেটটিকে আনফ্রিজ করবে।” বিক্রম যখন নির্দেশ অনুযায়ী কাজ করেন এবং ব্যাকগ্রাউন্ডে সক্রিয়ভাবে চলা স্ক্রিন-শেয়ার অ্যাপের সঙ্গে PhonePe চালু করেন, তখন অ্যাপের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাগুলি অবিলম্বে চালু হয়। Device Guard সক্রিয় স্ক্রিন-মিররিং সেশনটিকে শনাক্ত করে, যখন সিস্টেমটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসিক আচরণগত লক্ষণগুলি বুঝতে পারে। PhonePe অবিলম্বে স্ক্রিনটিকে ব্ল্যাকআউট করে দেয় যাতে স্ক্যামার কোনও সংবেদনশীল বিবরণ দেখতে না পায় এবং একটি স্পষ্ট সতর্কবার্তাসহ ইন্টারফেসটিকে ফ্রিজ করে দেয়: “সম্ভাব্য স্ক্যাম শনাক্ত হয়েছে।”

KYC জালিয়াতি এবং অ্যাকাউন্ট দখলের সাধারণ লক্ষণগুলি

  • এমন অ্যাকাউন্ট খোলার বিষয়ে অপ্রত্যাশিত কল বা ইমেল যার জন্য আপনি অনুরোধই করেননি।
  • আপনি অনুমোদন করেননি এমন লেনদেনের জন্য অ্যালার্ট বা SMS নোটিফিকেশন।
  • এমন বিল বা ক্রেডিট কার্ড পাওয়া যার জন্য আপনি কখনও আবেদনই করেননি ।
  • আপনার ব্যাঙ্ক বা আর্থিক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে অসুবিধা হওয়া।
  • এমন অফার যা সত্যি হতেই পারে না এবং লোকেদের পরিচয় চুরি করে প্রতারণা করে।
  • SMS, WhatsApp বা ইমেলের মাধ্যমে পাঠানো জরুরি URL, যাতে দাবি করা হয় যে আপনি আপনার KYC আপডেট না করলে আপনার অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ড করা হবে।

পরিচয় জালিয়াতি এবং KYC জালিয়াতি থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন

  • আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করুন: ফোন, ইমেল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে কখনও সংবেদনশীল ডকুমেন্ট বা OTP শেয়ার করবেন না।
  • ফিশিংয়ের চেষ্টার প্রতি সতর্ক থাকুন: সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা বিশ্বাসযোগ্য নয় এমন ওয়েবসাইটে তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। SMS, WhatsApp বা ইমেলের মাধ্যমে পাঠানো এমন কোনও লিঙ্কে ক্লিক করবেন না, যেখানে দাবি করা হয় যে আপনার অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ড করা হবে।
  • নিয়মিত আপনার অ্যাকাউন্টে নজর রাখুন: যে কোনও অননুমোদিত অ্যাক্সেস এড়াতে নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্ট, ক্রেডিট রিপোর্ট এবং অ্যাকাউন্টের কার্যকলাপে নজর রাখুন।
  • শক্তিশালী প্রমাণীকরণ ব্যবহার করুন: যেখানে সম্ভব দ্বি-স্তরীয় প্রমাণীকরণ (2FA) সক্রিয় করুন।
  • যোগাযোগ ভেরিফাই করুন: আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে যোগাযোগ করা হলে, অফিসিয়াল যোগাযোগের মাধ্যমগুলি দিয়ে তাদের পরিচয় ভেরিফাই করুন। কেবল ভেরিফাইড অ্যাপের ভিতরে তালিকাভুক্ত অফিসিয়াল নম্বরগুলির মাধ্যমেই গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগ করুন, র‍্যান্ডম SMS সতর্কবার্তায় থাকা নম্বরগুলির মাধ্যমে কখনও নয়। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে আসা যে কোনও জরুরি মেসেজ বন্ধ করুন এবং বৈধ নোটিফিকেশন আছে কিনা তা চেক করতে সরাসরি আপনার ফোনের মেনু থেকে অফিসিয়াল অ্যাপ খুলুন।
  • স্ক্রিন-শেয়ারিং অ্যাপগুলি থেকে সতর্ক থাকুন: বিশ্বাসযোগ্য গ্রাহক পরিষেবা টিম কখনওই আপনাকে থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন (বিশেষ করে রিমোট ডেস্কটপ বা স্ক্রিন-শেয়ারিং অ্যাপ) ইনস্টল করতে বলবে না।
  • অপব্যবহার করা ডকুমেন্টগুলি অবিলম্বে রিপোর্ট করুন: যদি আপনার আইডির প্রমাণ অপব্যবহার করা হয়, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠানগুলির কাছে রিপোর্ট করুন।
  • শুধুমাত্র অফিশিয়াল KYC চ্যানেল ব্যবহার করুন: অফিশিয়াল ওয়েবসাইট বা ভেরিফাই করা এজেন্টদের মাধ্যমে KYC সম্পূর্ণ করুন।

PhonePe আপনাকে সক্রিয়ভাবে কীভাবে সুরক্ষিত রাখে

  • ইন্টেলিজেন্ট রিস্ক স্কোরিং ইঞ্জিন: PhonePe-র ব্যাকএন্ড সিস্টেম প্রতিটি লেনদেন ও লগইনের চেষ্টা রিয়েল-টাইমে মূল্যায়ন করতে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে। যদি একটি সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে একটি অপরিচিত ডিভাইস থেকে লগইন করা হয়, তাহলে সিস্টেম সেই কার্যকলাপটিকে ফ্ল্যাগ বা ব্লক করতে পারে।
  • ইন-অ্যাপ সেন্ট্রিক প্রসেস: PhonePe নিশ্চিত করে যে আসল KYC-র অনুরোধ ও অ্যাকাউন্ট আপডেটগুলি কেবল অফিসিয়াল অ্যাপ্লিকেশনের সুরক্ষিত পরিবেশের মধ্যেই প্রসেস করা হয়। টেক্সট মেসেজে পাঠানো এক্সটারনাল ওয়েব লিঙ্কের মাধ্যমে KYC সম্পূর্ণ করতে তারা কখনওই ইউজারদের বাধ্য করে না।
  • অ্যাপের সতর্কতা: PhonePe অ্যাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ইউজার যখন কোনও বেশি ঝুঁকিপূর্ণ কাজ করতে যান, যেমন নতুন ডিভাইস থেকে লগইন অনুমোদন করা বা ফান্ড ট্রান্সফার করা, তখন এটি একটি স্পষ্ট ও বড় সতর্কবার্তা দেখায়, যা স্ক্যামারের জরুরি পরিস্থিতির “মোহ” ভেঙে দেয়।

যদি কোনও PhonePe অ্যাকাউন্টে আপনার পরিচয় তথ্যের অপব্যবহার করা হয় তাহলে কী করবেন

আপনি যদি সন্দেহ করেন PhonePe-এর মাধ্যমে জালিয়াতি বা প্রতারণা হয়েছে, তাহলে দ্রুত পদক্ষেপ নিতে নিচের যে কোনও চ্যানেল ব্যবহার করে সমস্যাটি জানান:

  • PhonePe কাস্টমার কেয়ার নম্বর: ফোনপে কাস্টমার কেয়ারে কল করুন 80–68727374 বা 022–68727374 নম্বরে। গ্রাহক সহায়তা প্রতিনিধি একটি টিকিট তৈরি করবেন এবং আপনাকে আরও সহায়তা করবেন।
  • স্যোশ্যাল মিডিয়া: PhonePe-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতারণামূলক ঘটনা রিপোর্ট করুন:
  • অভিযোগ নিষ্পত্তি: যদি আপনার ইতিমধ্যেই একটি অভিযোগের টিকিট থাকে, তাহলে আপনি নিজের টিকিট আইডি ব্যবহার করে https://grievance.phonepe.com/ লিঙ্কে অভিযোগ জানাতে পারেন।

কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা

  • সাইবার ক্রাইম সেল: একটি অনলাইন অভিযোগ দায়ের করুন সাইবার ক্রাইম পোর্টালে বা কল করুন 1930 নম্বরে।
  • ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্স (DOT): সঞ্চার সাথী পোর্টালে চক্ষু সুবিধার মাধ্যমে সন্দেহজনক মেসেজ, কল বা যে কোনও প্রতারণামূলক অনুরোধ রিপোর্ট করুন।

দাবিত্যাগ: এই কনটেন্টটি প্রাথমিকভাবে 2025 সালের জুলাই মাসে প্রকাশিত হয়েছিল এবং বর্তমান নিয়ামক নির্দেশিকার সঙ্গে প্রাসঙ্গিকতা ও সামঞ্জস্যের জন্য 2026 সালের অক্টোবরে এটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আপডেট করা হয়েছিল।

Keep Reading