
Trust & Safety
নতুন প্রতারণার প্রবণতা: সাধারণ মানুষকে ঠকাতে প্রতারকরা সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ করছে
PhonePe Regional|3 min read|28 July, 2026
আমাদের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম লক্ষ্য করেছে যে, নিরীহ নাগরিকদের প্রতারিত করার জন্য প্রতারকদের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মী সাজার প্রবণতা হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। সেনাবাহিনীর প্রতি মানুষের যে গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে, তাকে কাজে লাগিয়ে এই প্রতারকরা মানসিক চাপের পরিস্থিতি তৈরি করে, যাতে তারা অসতর্ক ব্যক্তিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে এই ধরনের ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই এই প্রতারণার কৌশলটি কীভাবে কাজ করে তা বোঝা অত্যন্ত জরুরি।
একটি সাধারণ পরিস্থিতি
এই ধরনের ঘটনা কত দ্রুত ঘটে তা বুঝতে, নিচের ছবিটি দেখুন, যেখানে এই ধরনের একটি সাধারণ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতারক একজন সেনা আধিকারিক হওয়ার ভান করে এবং অনলাইনে বিক্রি করার জন্য তালিকাভুক্ত করা একটি আসবাবপত্রের প্রতি আগ্রহ দেখায়। সে তার এই ভুয়ো পরিচয় ব্যবহার করে বিক্রেতাকে চাপ দেয়, তাড়াহুড়ো করায় এবং বিভ্রান্ত করে – শেষ পর্যন্ত তাকে এমনভাবে ফাঁদে ফেলে যে, বিক্রেতা টাকা পাওয়ার বদলে উলটে প্রতারককেই টাকা দিয়ে ফেলেন।

এই ব্লগে আলোচনা করা হয়েছে, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক কীভাবে কাজ করে এবং আপনার টাকা সুরক্ষিত রাখতে PhonePe যে উন্নত নিরাপত্তা টুলগুলি ব্যবহার করে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
এই প্রতারণা কীভাবে কাজ করে?
এটি একটি পরিচিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল। প্রতারকরা ভয়েস বা ভিডিও কলের মাধ্যমে তাদের সম্ভাব্য শিকারদের সঙ্গে যোগাযোগ করে। এরপর তারা তীব্র মানসিক চাপ সৃষ্টি করে, যাতে লোকজন যুক্তি দিয়ে বিচার করার আগেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য হন। উপরের পরিস্থিতিতে যেমন দেখা গেছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আর্থিক ক্ষতি হয়ে যায়। প্রতারককে সেনা আধিকারিক হিসেবে বিশ্বাস করে এবং একটি পেমেন্ট পাওয়ার আশায় তারা অজান্তেই নিজেদের UPI পিন দিয়ে ফেলেন।
সেনাবাহিনীর পরিচয় দিয়ে প্রতারণার ধরন
1. সাধারণ মানুষদের টার্গেট করে পেমেন্টের ফাঁদ
- যাদের টার্গেট করা হয়: প্রতারকরা সাধারণত দৈনন্দিন ডিজিটাল বিক্রেতা, ভাড়াটিয়া খুঁজছেন এমন বাড়ির মালিক, ডাক্তার, স্থানীয় গৃহশিক্ষক ও পরিষেবা প্রদানকারীদের টার্গেট করে।
- ফাঁদ: তারা সেনা আধিকারিক বা জওয়ান হওয়ার ভান করে (উপরের পরিস্থিতিতে যেমন “ক্যাপ্টেন কুমার”)। তারা বলে যে তাদের আপনার পরিষেবা বা জিনিসটি খুব শীঘ্র প্রয়োজন, কিন্তু “ক্যাম্পের কড়া নিয়ম”-এর মতো অজুহাত দেখিয়ে তারা সামনাসামনি দেখা করতে চায় না।
- মানসিক ফাঁদ: বিশ্বাস অর্জনের জন্য, তারা ভুয়ো আধার কার্ড, ভুয়ো আর্মি আইডি এবং নিজেদের ভুয়ো ছবি শেয়ার করে। এরপরে, তারা আপনাকে এটা বিশ্বাস করতে বাধ্য করবে যে আপনি একটি অফিসিয়াল “গভর্নমেন্ট মার্চেন্ট ওয়ালেট”-এর মাধ্যমে একটি অ্যাডভান্স পেমেন্ট পাচ্ছেন।
- প্রতারণার মূল ধাপ: তারা আপনাকে একটি পেমেন্ট রিকোয়েস্ট বা একটি QR কোড পাঠায় এবং “ইনকামিং ট্রান্সফার অনুমোদন” করার কথা বলে আপনাকে আপনার UPI পিন দিতে বলে। বাস্তবে, আপনার UPI পিন দেওয়ার ফলে টাকা ঢোকার বদলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় এবং আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যায়।
2. ব্যবসায়ীদের টার্গেট করে আরও উন্নত ফাঁদ
- যাদের টার্গেট করা হয়: পাইকারি মার্চেন্ট এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা।
- টোপ: সেনা আধিকারিক হওয়ার ভান করে প্রতারক সেনা ক্যাম্পের হয়ে প্রচুর টাকার জিনিসপত্র কেনার প্রবল আগ্রহ প্রকাশ করে।
- মানসিক ফাঁদ: এরপর, সেনাবাহিনীর কেনাকাটার ক্ষেত্রে কড়া নিয়মের কথা বলে, প্রতারক দাবি করে যে মার্চেন্টকে একটি “মার্চেন্ট রেজিস্ট্রেশন ফি” বা “মিনিমাম সিকিউরিটি ডিপোজিট” পেমেন্ট করতে হবে।
- প্রতারণার মূল ধাপ: সেই ফি পেমেন্ট করা হয়ে গেলে, প্রতারক উধাও হয়ে যায় এবং তার সঙ্গে যোগাযোগ করার আর কোনও উপায় থাকে না।
PhonePe-এর অটোমেটেড ডিফেন্স টুল
উপরে দেখানো এই ধরনের স্ক্যামগুলি আগে থেকে প্রতিরোধ করার জন্য PhonePe-তে শক্তিশালী সাইবার সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ রিয়েল-টাইম সিকিউরিটি ফিচার হল PhonePe Protect- এটি একটি ইন-হাউস AI-চালিত সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, যা সরাসরি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস-এর (DoT) সঙ্গে যুক্ত থাকে। এটি রিপোর্ট করা প্রতারকদের একটি লাইভ ন্যাশনাল ডেটাবেসের সঙ্গে বেনিফিসিয়ারির ফোন নম্বর মিলিয়ে দেখে। এটি কীভাবে কাজ করে তা নিচে দেওয়া হল:
- তাৎক্ষণিক ব্লক: যদি PhonePe Protect কোনও ফোন নম্বরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে, তাহলে PhonePe তা অটোমেটিক পদ্ধতিতে ব্লক করে দেয় এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট বাতিল করে।
- প্রোঅ্যাক্টিভ ফ্রিকশন: যদি PhonePe কোনও লেনদেনকে সন্দেহজনক বলে মনে করে, তাহলে এটি ইচ্ছাকৃতভাবে লেনদেনটি কিছুক্ষণ আটকে রাখে এবং স্ক্রিনে একটি সিকিউরিটি অ্যালার্ট দেখায়। পিন দেওয়ার আগে ইউজারকে কনফার্ম করতে বলা হয় যে কলের মাধ্যমে কেউ তাঁকে বিভ্রান্ত করছে কিনা। এটি ঠিক এইরকম দেখতে হয়:

কীভাবে রিপোর্ট করবেন
যদি আপনার সন্দেহ হয় যে আপনি কোনও প্রতারণার শিকার হয়েছেন, তাহলে অবিলম্বে সেটি রিপোর্ট করুন:
PhonePe-তে রিপোর্ট করা:
- PhonePe গ্রুপ চ্যাট: গ্রুপটিকে প্রতারণামূলক বলে সন্দেহ হলে, আপনি গ্রুপ প্রোফাইলের নিচে “Exit/বেরিয়ে যান” ও “Report/রিপোর্ট করুন” বিকল্পে ক্লিক করতে পারেন।
- PhonePe অ্যাপ: Help/সহায়তা বিভাগে যান এবং অভিযোগ জানান।
- PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
- সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।
কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:
- সাইবার ক্রাইম সেল: সাইবার ক্রাইম পোর্টালে অনলাইনে অভিযোগ ফাইল করুন অথবা 1930 নম্বরে কল করুন।
- টেলিযোগাযোগ বিভাগ (DOT): সঞ্চার সাথী পোর্টালে চক্ষু সুবিধার মাধ্যমে সন্দেহজনক মেসেজ, কল বা WhatsApp/টেলিগ্রাম জালিয়াতি রিপোর্ট করুন।
গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
