
Trust & Safety
কৃত্রিম পরিচয় জালিয়াতি: প্রতারকরা কৃত্রিম পরিচয় কীভাবে তৈরি করে
PhonePe Regional|3 min read|25 May, 2026
ধরুন, আপনি একাধিক ব্যাঙ্ক থেকে ফোন পাচ্ছেন এবং তারা দাবি করছে যে আপনার ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে এবং আপনার বিল বকেয়া আছে। আপনি নিশ্চিতভাবে জানেন যে এই মাসে আপনার লিমিট শেষ হয়নি এবং ব্যাঙ্কগুলোকে তা জানিয়ে দেন। একাধিক ফোন কল পাওয়ার পর, আপনি অতিরিক্ত তথ্য জানতে চাইলে দেখতে পান যে আপনার ফোন নম্বর ও PAN অন্য একজনের পরিচয়ের সঙ্গে মিলিয়ে একটা কৃত্রিম পরিচয় তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অননুমোদিতভাবে পেমেন্ট করা হয়েছে। এটা সিন্থেটিক আইডেন্টিটি ফ্রড বা কৃত্রিম পরিচয় জালিয়াতির একটা ঘটনা।
আপনার পরিচয়ই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। এটাই সেই মূল চাবি যা আপনাকে ভোট দিতে, গাড়ি চালাতে, লেনদেন করতে, ভ্রমণ করতে, ট্যাক্স দিতে এবং আপনার স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করে। সুতরাং, আপনার জীবনের এই দিকটাকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক যেমন আপনি অন্য যে কোনও মূল্যবান জিনিসকে সুরক্ষিত রাখেন।
এই ব্লগে এমন এক ধরনের প্রতারণা নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে প্রতারকরা আপনার পরিচয় ব্যবহার করে আপনার বহু পরিশ্রমের যায় করা টাকা চুরি করে।
কৃত্রিম পরিচয় জালিয়াতি কী?
পরিচয় চুরিতে, একজন প্রতারক কেবল আপনার ব্যক্তিত্ব চুরি করে আপনি হওয়ার ভান করে, কিন্তু কৃত্রিম পরিচয় জালিয়াতি আরও অনেক বেশি পরিশীলিত কার্যপ্রণালী, যেখানে অপরাধীরা আসল ও নকল তথ্যের সংমিশ্রণে একটা সম্পূর্ণ নতুন, কাল্পনিক ব্যক্তি তৈরি করে।
প্রতারকরা আধার বা PAN-এর মতো আসল পরিচয় তথ্যের সঙ্গে কাল্পনিক বা সম্পর্কহীন নাম এবং একটা অবৈধ বা খালি ঠিকানা জুড়ে দেয়। এর ফলে এমন একটা সম্পূর্ণ পরিচয় তৈরি হয়, যার বাস্তব জগতে কোনও অস্তিত্ব নেই, কিন্তু যা আর্থিক ব্যবস্থাকে এই ভেবে ঠকায় যেন এটা একজন আসল গ্রাহক।
কৃত্রিম পরিচয় জালিয়াতি কীভাবে কাজ করে
একজন প্রতারক কোনও কাল্পনিক পরিচয় তৈরি করলে তা সঙ্গে সঙ্গে ব্যবহার করে না। বরং, তারা এর চারপাশে বৈধতা তৈরি করতে যথেষ্ট সময় ব্যয় করে। তারা যেভাবে এটা করে তা হল:
- তারা চুরি করা PAN বা আধার নম্বর দিয়ে শুরু করে এবং প্রায়শই এমন মানুষদের টার্গেট করে যারা তাদের ক্রেডিটের উপর নজর রাখেন না, যেমন প্রবীণ নাগরিকরা।
- তারা স্বল্প ক্রেডিট লাইন বা স্টোর কার্ডের জন্য আবেদন করে। আবেদন প্রত্যাখ্যাত হলেও, এটা কৃত্রিম ব্যক্তির একটা ক্রেডিট প্রোফাইল তৈরি করে দেয়।
- একটা বেশি ক্রেডিট স্কোর তৈরি করার জন্য তারা সময়মতো ছোট ছোট বিল পে করে। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তারা অন্য অ্যাকাউন্টে সহ-অংশগ্রহণকারী বা অনুমোদিত ইউজার হিসাবেও নিজেদের বিবরণ যোগ করতে পারে।
- ক্রেডিট লিমিট কাঙ্ক্ষিত সর্বাধিক সীমায় পৌঁছে গেলে, প্রতারক প্রতিটা অ্যাকাউন্টের সর্বাধিক সীমা ব্যবহার করে উধাও হয়ে যায়।
যেহেতু লেনদেনগুলো যে “ব্যক্তি” করেছেন, তার কোনও অস্তিত্বই ছিল না, তাই ব্যাঙ্কগুলো একটা মিথ্যা অস্তিত্বের পেছনে ছুটতে থাকে।
এই প্রতারণার আসল প্রভাব তারাই অনুভব করেন, যাদের পরিচয় চুরি হয়েছে। যদি আপনার আইডি কোনও কৃত্রিম পরিচয় জালিয়াতির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আপনি হয়তো বছরের পর বছর তা বুঝতেও পারবেন না। যখন আপনি গাড়ির লোন বা স্টুডেন্ট লোনের জন্য আবেদন করবেন এবং আপনার PAN নম্বরটা বিপুল পরিমাণ ‘ভুতুড়ে ঋণের’ সঙ্গে যুক্ত থাকার কারণে তা প্রত্যাখ্যাত হবে, তখনই আপনি জানতে পারবেন যে আপনি প্রতারণার শিকার হয়েছিলেন।
PhonePe আপনাকে কীভাবে সুরক্ষিত রাখে
এই ধরনের জালিয়াতি শনাক্ত করতে PhonePe মানুষ ও AI উভয়কেই ব্যবহার করে। কৃত্রিম পরিচয়গুলো সাধারণত পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন ও গঠনসহ যন্ত্রের মতো আচরণ করে। PhonePe-এর সিস্টেমগুলো এই ধরনের ঘটনা সহজেই শনাক্ত করতে পারে। প্রকৃত ইউজাররা বন্ধু, পরিবার ও মার্চেন্টদের সঙ্গে যুক্ত থাকেন। যখন আমরা এমন কোনও অ্যাকাউন্ট দেখি যার সঙ্গে বাস্তব জগতের কোনও সংযোগ নেই, তখন তা অটোমেটিক পদ্ধতিতে একটা সতর্কীকরণ সংকেত দেয়। আমাদের KYC ভেরিফিকেশন সিস্টেম কেবল আপনার আইডি-ই পড়ে না, এটা যে কোনও ধরনের কারসাজিও খুঁজে দেখে; এমনকি কোনও কৃত্রিম পরিচয় তৈরি করার জন্য কোনও ডকুমেন্টের একটামাত্র সংখ্যা বা ছবি ডিজিটালভাবে পরিবর্তন করা হয়েছে কিনা, তাও এটা শনাক্ত করে।
নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন
কৃত্রিম পরিচয় জালিয়াতির শিকার হওয়া থেকে নিজেকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখার উপায়গুলো এখানে দেওয়া হল:
- আপনার ক্রেডিটের অবস্থা মনিটর করুন: আপনার ক্রেডিট স্কোর নিয়মিত চেক করুন। যদি আপনি এমন কোনও লোন বা ক্রেডিট অনুসন্ধান দেখতে পান যা আপনার পরিচিত নয়, তাহলে এটা একটা সতর্কীকরণ সংকেত হতে পারে যে আপনার আইডি অন্য কোথাও ব্যবহার করা হচ্ছে।
- আপনার কাগজপত্র সুরক্ষিত রাখুন: আপনার আধার ও PAN খুব সাবধানে ব্যবহার করুন। ভেরিফাই না করা সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনার আইডির ছবি কখনও শেয়ার করবেন না।
- বায়োমেট্রিক লক চালু করুন: আপনার PhonePe সেটিংসে যান এবং নিশ্চিত করুন যে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চালু আছে। এটা সুরক্ষার একটা গুরুত্বপূর্ণ স্তর যোগ করে।
প্রতারণার শিকার হলে কী করবেন
আপনার যদি সন্দেহ হয় যে আপনি কোনও প্রতারণার শিকার হয়েছেন, তাহলে অবিলম্বে বিষয়টা রিপোর্ট করুন। প্রতিটা মুহূর্ত মূল্যবান।
PhonePe-তে রিপোর্ট করা:
- PhonePe অ্যাপ: Help/সহায়তা বিভাগে যান এবং অভিযোগ জানান।
- PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
- সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।
কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:
- সাইবার ক্রাইম সেল: সাইবার ক্রাইম পোর্টালে অনলাইনে অভিযোগ ফাইল করুন অথবা 1930 নম্বরে কল করুন।
- টেলিযোগাযোগ বিভাগ (DOT): সঞ্চার সাথী পোর্টালে চক্ষু সুবিধার মাধ্যমে সন্দেহজনক মেসেজ, কল বা WhatsApp/টেলিগ্রাম জালিয়াতি রিপোর্ট করুন।
গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
