
Trust & Safety
নতুন বেনিফিসিয়ারিকে পেমেন্ট করার ঝুঁকি বোঝা
PhonePe Regional|3 min read|17 September, 2026
মনে করুন, আপনি সোশ্যাল মিডিয়ার একটি ক্রেতা-বিক্রেতা গ্রুপের সদস্য, যেখান থেকে আপনি বাড়ির জন্য বিভিন্ন জিনিস কিনতে পছন্দ করেন। আপনি জানালেন যে আপনার একটি খাট দরকার। কয়েক মিনিটের মধ্যেই, গ্রুপের সদস্য নন, এমন একজন আপনাকে DM করে জানালেন যে আপনার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী তার কাছে একটি খাট রয়েছে। তিনি আপনাকে ফোন করে বললেন, আরও কয়েকজন আগ্রহী থাকায় আপনাকে এখনই পুরো টাকা পেমেন্ট করতে হবে। আপনি তার সঙ্গে দরদাম করে ঠিক করলেন, অর্ধেক টাকা আগে দেবেন এবং বাকি টাকা খাট পাওয়ার পর দেবেন। তিনি আপনাকে আগাম টাকা ট্রান্সফার করার জন্য একটি নম্বর দিলেন। আপনি PhonePe-তে টাকা পাঠাতে গেলে অ্যাপ আপনাকে সতর্ক করল, কিন্তু তারপরেও আপনি পেমেন্ট করে দিলেন।
এরকম পরিস্থিতিতে বা এরকম অন্য কোনও ঘটনায় ঠিক কী কী ভুল হতে পারে?
আমরা প্রায়ই নতুন বেনিফিসিয়ারির সঙ্গে লেনদেন করি। নতুন লেনদেন করার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে, সেটি আগে থেকে বুঝে রাখলে সম্ভাব্য জালিয়াতি সম্পর্কে সচেতন থাকতে এবং আপনার ডিজিটাল পেমেন্টের যাত্রায় নিরাপদে থাকতে সুবিধা হবে।
এই জালিয়াতি কীভাবে কাজ করে: তাড়াহুড়ো করানো এবং তার সুযোগ নেওয়া
- মিথ্যা তাড়াহুড়োর পরিস্থিতি তৈরি করা: প্রতারকরা একটি মিথ্যা জরুরি পরিস্থিতি তৈরি করে এবং এমন কোনও ডিল দেয় যা শীঘ্রই শেষ হয়ে যাবে, কোনও পরিষেবার স্লট হাতছাড়া হতে চলেছে বলে জানায় অথবা জরুরি কোনও রিফান্ডের কথা বলে। সময় ফুরিয়ে আসার এই চাপ আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে এবং আপনার স্বাভাবিক সতর্কতাকে উপেক্ষা করতে বাধ্য করে।
- অ্যাপের সেফটি অ্যালার্ট এড়িয়ে যাওয়া: প্রতারকদের তৈরি করা মিথ্যা তাড়াহুড়োর পরিস্থিতির ফলে ইউজাররা অনেক সময় দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ করার জন্য নিজের স্বাভাবিক সতর্কতাকে উপেক্ষা করেন এবং PhonePe অ্যাপের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতাও এড়িয়ে যান।
- ভেরিফাই না-করা বিক্রেতার তরফে পুরো পেমেন্ট আগে চাওয়া: ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা অন্যান্য সোশ্যাল অ্যাপে ভেরিফাই না করা অনলাইন বিক্রেতারা প্রায়ই পণ্য বা পরিষেবা পাঠানোর আগে পুরো টাকা পে করতে বলেন। লেনদেন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোনও দায়বদ্ধতা ছাড়াই তাদের উধাও হয়ে যাওয়ার সুযোগ থাকে।
একটি ছোট ভুলের বাস্তব প্রভাব
- তাৎক্ষণিক পেমেন্ট: আপনার টাকা সুরক্ষিত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য মনে রাখা প্রয়োজন যে, একবার UPI পিন দিয়ে দিলে ট্রান্সফার সম্পূর্ণ হয়ে যায় এবং টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া জটিল হতে পারে অথবা কিছু ক্ষেত্রে অসম্ভব হতে পারে।
- আর্থিক ক্ষতি: অস্তিত্বহীন পরিষেবা, ভুয়ো আইটেম বা প্রতারণামূলক প্রসেসিং ফি-র জন্য টাকা খোয়ানো অত্যন্ত হতাশাজনক। চার্জব্যাক ক্লেম করার কোনও সুযোগ নাও থাকতে পারে।
নিরাপদ লেনদেন সুনিশ্চিত করার কিছু সহজ নিয়ম
- তাড়াহুড়ো করানোকে সবসময় রেড ফ্ল্যাগ হিসেবে দেখুন: সত্যিকারের ব্যবসা বা ব্যক্তি সাধারণত আপনাকে বিবরণ ভেরিফাই করার সময় না দিয়ে তাৎক্ষণিক ট্রান্সফার করতে বলবেন না। তাড়াহুড়ো করানোই বিপদের প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ।
- প্রতিবার নাম মিলিয়ে নিন: পে করার আগে কনফার্মেশন স্ক্রিনে দেখানো রেজিস্টার করা নাম দেখে নিন। আপনি যে ব্যক্তি বা ব্যবসাকে পে করছেন বলে মনে করছেন, নামটি তার সঙ্গে না মিললে লেনদেনটি আর এগিয়ে না নিয়ে ফিরে আসতে পারেন।
- মানুষের সাধারণ টাইপোর কথা মাথায় রাখুন: প্রথমবার পেমেন্ট করার আগে বিবরণগুলি ভালোভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ UPI লেনদেন তাৎক্ষণিক এবং একবার হয়ে গেলে তা ফেরানো যায় না।
- টাকা পাওয়া সময় কখনই নিজেকে কিছু করতে হয় না: এই বিষয়টি এতটাই সহজ- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে আপনাকে কোনও QR কোড স্ক্যান, UPI পিন দেওয়া বা ফোনের OTP শেয়ার করতে হয় না।
- অ্যাপের পপ-আপ ও নোটিফিকেশন কখনও এড়িয়ে যাবেন না: যদি আপনার পেমেন্ট অ্যাপ কোনও অ্যাকাউন্টকে বেশি ঝুঁকিপূর্ণ বা সম্প্রতি তৈরি করা অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করে, তাহলে সতর্কবার্তাটি খারিজ না করে থেমে যান এবং তথ্যগুলি আবার চেক করুন। PhonePe-এর মতো অ্যাপ বেশি ঝুঁকিপূর্ণ নম্বর, স্প্যাম ট্যাগ বা সম্প্রতি তৈরি করা অ্যাকাউন্টের ক্ষেত্রে সক্রিয়ভাবে পপ-আপের মাধ্যমে সতর্কতা দেখায়।
- প্রথমবারের বেনিফিসিয়ারিকে কখনও পুরো টাকা পে করবেন না: পেমেন্ট করার সময় ধাপে ধাপে টাকা দেওয়ার ব্যবস্থা, ডেলিভারির সময় পে করা বা সুস্পষ্ট ক্রেতা সুরক্ষা নীতি রয়েছে, এমন প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
কোনও কথাবার্তা বা লেনদেনের একেবারে শুরু থেকেই বেশ কিছু লক্ষণ থাকতে পারে, যেটি সন্দেহজনক মনে হয়। প্রয়োজনীয় তথ্য জানা এবং এরপরে কী করতে হবে তা বুঝে চলাই আপনাকে এরকম পরিস্থিতি থেকে নিরাপদে থাকতে সাহায্য করবে!
আপনি প্রতারণার শিকার হলে কী করবেন
আপনাকে কোনও স্ক্যামে টার্গেট করা হয়েছে বলে সন্দেহ হলে, অবিলম্বে রিপোর্ট করুন। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ।
PhonePe-তে রিপোর্ট করা:
- PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
- লগইন সংক্রান্ত সমস্যা: https://support.phonepe.com/ -এর মাধ্যমে একটি টিকিট তৈরি করুন।
- সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।
কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:
- সাইবার ক্রাইম সেল: সাইবার ক্রাইম পোর্টালে অনলাইনে অভিযোগ ফাইল করুন অথবা 1930 নম্বরে কল করুন।
- টেলিযোগাযোগ বিভাগ (DOT): সঞ্চার সাথী পোর্টালে চক্ষু সুবিধার মাধ্যমে সন্দেহজনক মেসেজ, কল বা WhatsApp/টেলিগ্রাম জালিয়াতি রিপোর্ট করুন।
গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
