
Trust & Safety
2027 সালের জনগণনায় জালিয়াতির সতর্কতা: আপনার পরিচয় কীভাবে সুরক্ষিত রাখবেন
PhonePe Regional|2 min read|24 June, 2026
বিশ্বের সর্বপ্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, অর্থাৎ ভারতের 16তম জনগণনা বর্তমানে চলছে। বাড়ি তালিকাভুক্ত করার প্রথম পর্ব সম্পন্ন হলেও, এই বছরের ফেব্রুয়ারিতে জনসংখ্যা গণনার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যেখানে প্রত্যেক নাগরিকের সামাজিক, জনতাত্ত্বিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে।
দুর্ভাগ্যবশত, গত কয়েক মাসে দেখা গেছে যে প্রতারকরা 2027 সালের জনগণনাকে নিরীহ মানুষদের ঠকানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে। প্রতারকরা সরকারি গণনাকারীর ছদ্মবেশ ধারণ করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করছে। তাই ব্যক্তিগত তথ্য ও কষ্ট করে উপার্জন করা টাকা সুরক্ষিত রাখার জন্য এই ধরনের প্রতারক জনগণনা কর্মকর্তাদের কীভাবে শনাক্ত করা যায় তা বোঝা অত্যন্ত জরুরি।
জনগণনা প্রতারকরা কীভাবে কাজ করে?
জনগণনা প্রতারকরা জনগণনাকে আর্থিক চুরি ও পরিচয় জালিয়াতির মাধ্যম হিসেবে ব্যবহার করে। নিচে এমন কয়েকটি কৌশল উল্লেখ করা হল যা তারা কাজে লাগায়:
- ছদ্মবেশ ধারণ: প্রতারকরা বাড়ি বাড়ি গিয়ে, WhatsApp বা ফোন কলের মাধ্যমে সরকারি গণনাকারী সেজে প্রতারণা করে। তারা আধার, PAN ও ব্যাঙ্কের তথ্যের মতো মূল্যবান তথ্য সংগ্রহের অজুহাতে জনগণনাকে কাজে লাগায়। তথ্য হাতে পাওয়ার পর তারা অপরাধমূলক কাজে আপনার পরিচয়ের অপব্যবহার করে, যা সম্ভাব্য আইনি জটিলতা তৈরি করতে পারে। তারা প্রতারণামূলক লোন বা ক্রেডিট কার্ডের জন্য ‘কৃত্রিম পরিচয়’ তৈরি করতেও ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।
- ফিশিং লিঙ্ক: প্রতারকরা জনগণনার তথ্য আপডেট করার অজুহাতে ভুয়ো লিঙ্কসহ SMS পাঠায়, যার আসল উদ্দেশ্য হল ব্যক্তিগত তথ্য চুরি করা। তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও UPI ওয়ালেট ফাঁকা করার জন্য OTP বা QR কোডের মাধ্যমেও জালিয়াতি করতে পারে।
- ক্ষতিকারক অ্যাপ: প্রতারকরা নাগরিকদেরকে নকল জনগণনা অ্যাপ (APK) ডাউনলোড করতে চাপ দেয়, যেগুলো আপনার ফোন থেকে তথ্য চুরি করার জন্য অথবা কীস্ট্রোক ও ব্যক্তিগত মেসেজ ট্র্যাক করার জন্য আপনার ডিভাইসে রিমোট অ্যাক্সেস দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
জনগণনা কর্মকর্তা সেজে প্রতারণাকারীদের কীভাবে শনাক্ত করবেন
- প্রকৃত কর্মকর্তারা কখনই OTP, CVV, পিন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইবেন না।
- যদি তারা আপনার আধার বা PAN কার্ডের ছবি তোলার জন্য জোর করেন, তাহলে সতর্ক হয়ে যান, কারণ এগুলোর অপব্যবহার হতে পারে।
- প্রতারকরা Gmail বা Yahoo ইমেল এবং বেসরকারি ওয়েবসাইট ব্যবহার করে। সরকারি যোগাযোগের ক্ষেত্রে কেবল .gov.in ডোমেন ব্যবহার করা হয়।
- প্রকৃত গণনাকারীরা সরকার-প্রদত্ত পরিচয়পত্র, একটি অনুমোদনপত্র এবং সরকার-প্রদত্ত নির্দিষ্ট মোবাইল ডিভাইস ব্যবহার করেন।
- জনগণনা বিনামূল্যে হয়, তাই “রেজিস্ট্রেশন ফি” বা “কনভিনিয়েন্স চার্জ”-এর মতো যে কোনও দাবি নিশ্চিতভাবে বিপদের সংকেত।
প্রতারণার শিকার হলে কী করবেন?
- অবিলম্বে আপনার ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপ বা শাখার মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও UPI অ্যাক্সেস বন্ধ করে দিন।
- যদি আপনি কোনও সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে স্পাইওয়্যার/ম্যালওয়্যার দূর করতে ফ্যাক্টরি রিসেট করুন।
- যদি কোনও ভুয়ো কর্মকর্তা সশরীরে আপনার বাড়িতে আসে, তাহলে তার হাত থেকে আপনার প্রতিবেশীদের রক্ষা করতে আপনার স্থানীয় থানায় জানান।
কীভাবে রিপোর্ট করবেন
যদি আপনার সন্দেহ হয় যে আপনি কোনও প্রতারণার শিকার হয়েছেন, তাহলে অবিলম্বে সেটি রিপোর্ট করুন:
PhonePe-তে রিপোর্ট করা:
- PhonePe গ্রুপ চ্যাট: গ্রুপটিকে প্রতারণামূলক বলে সন্দেহ হলে, আপনি গ্রুপ প্রোফাইলের নিচে “Exit/বেরিয়ে যান” ও “Report/রিপোর্ট করুন” বিকল্পে ক্লিক করতে পারেন।
- PhonePe অ্যাপ: Help/সহায়তা বিভাগে যান এবং অভিযোগ জানান।
- PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
- সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।
কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:
- সাইবার ক্রাইম সেল: সাইবার ক্রাইম পোর্টালে অনলাইনে অভিযোগ ফাইল করুন অথবা 1930 নম্বরে কল করুন।
- টেলিযোগাযোগ বিভাগ (DOT): সঞ্চার সাথী পোর্টালে চক্ষু সুবিধার মাধ্যমে সন্দেহজনক মেসেজ, কল বা WhatsApp/টেলিগ্রাম জালিয়াতি রিপোর্ট করুন।
গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
