PhonePe | Logo
Company
  • About Us
  • Careers
  • Press
  • Blog
Our Solutions
For Businesses
For Consumers

Offline Merchant Solutions

menu
Offline Payments
menu
Offline Partner Program
See All →

Online Merchant Solutions

menu
Payment Gateway
menu
Payment Gateway Partner
menu
Payment Aggregator
menu
Payment Links
See All →

More Solutions

menu
Merchant Lending
menu
PhonePe Ads
menu
PhonePe Appstore
See All →

Consumer Payments

menu
All Payment Instruments
menu
PhonePe Wallet
menu
NRI Payments by PhonePe

Co-Branded Credit Cards

menu
PhonePe SBI Card
Credit Cards
menu
Wish Credit Card
menu
PhonePe HDFC Bank
Credit Cards

More Solutions

menu
PhonePe Invest
menu
PhonePe Appstore
menu
Mutual Funds
menu
Gold
menu
Silver
menu
Insurance
menu
Travel & Commute

Lending

menu
Consumer Lending
menu
Secured Lending
Investor Relations
Contact Us
Trust & Safety
PhonePe | Hamburger Menu
✕
Home
Company
  • About Us
  • Careers
  • Press
  • Blog
Our Solutions
For Businessesarrow
Offline Merchant Solutionsarrow
icon
Offline Payments
icon
Offline Partner Program
Online Merchant Solutionsarrow
icon
Payment Gateway
icon
Payment Gateway Partner
icon
Payment Aggregator
icon
Payment Links
More Solutionsarrow
icon
Merchant Lending
icon
PhonePe Ads
icon
PhonePe Appstore
See All
For Consumersarrow
Consumer Paymentsarrow
icon
All Payment Instruments
icon
PhonePe Wallet
icon
NRI Payments by PhonePe
Co-Branded Credit Cardsarrow
icon
PhonePe SBI Card
Credit Cards
icon
Wish Credit Card
icon
PhonePe HDFC Bank
Credit Cards
More Solutionsarrow
icon
PhonePe Invest
icon
PhonePe Appstore
icon
Mutual Funds
icon
Gold
icon
Silver
icon
Insurance
icon
Travel & Commute
Lendingarrow
icon
Consumer Lending
icon
Secured Lending
Investor Relations
Contact Us
Trust & Safety
Privacy Policy

ন্যাশনাল পেনশন স্কিম – নিয়ম ও শর্তাবলী

Englishગુજરાતીதமிழ்తెలుగుमराठीമലയാളംঅসমীয়াবাংলাहिन्दीಕನ್ನಡଓଡ଼ିଆ
< Back

ন্যাশনাল পেনশন স্কিমের এই নিয়ম ও শর্তাবলী (“NPS-এর নিয়ম ও শর্তাবলী”) একটি কম্পিউটার-জেনারেটেড ইলেকট্রনিক রেকর্ড, যা তথ্যপ্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) আইন, ২০২১-এর ৩ নম্বর বিধির অধীনে প্রকাশিত হয়েছে। এটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ২০০০ (সময়ে সময়ে সংশোধিত)-এর সাথে পাঠ্য এবং এর জন্য কোনো প্রকার ফিজিক্যাল বা ডিজিটাল স্বাক্ষরের প্রয়োজন নেই।

এখানে ব্যবহৃত বড় হাতের অক্ষরে লেখা সমস্ত শব্দের অর্থ নিচের B বিভাগে (সংজ্ঞা) উল্লেখ করা হয়েছে।

A. ভূমিকা

  1. এই NPS-এর নিয়ম ও শর্তাবলী PhonePe Limited (পূর্বে ‘PhonePe Private Limited’ নামে পরিচিত) (“PhonePe”) কর্তৃক PhonePe প্ল্যাটফর্মে দেওয়া পরিষেবাগুলির উপর আপনার অ্যাক্সেস এবং সেগুলির ব্যবহার নিয়ন্ত্রণ করে।
  1. NPS পরিষেবা ব্যবহার করার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে এই NPS-এর নিয়ম ও শর্তাবলীর প্রতিটি অংশ মনোযোগ সহকারে পড়ুন। কারণ, এগুলির মধ্যে আপনার আইনি অধিকার, প্রতিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই নিয়ম ও শর্তাবলী আপনার (“আপনি”) এবং PhonePe-এর মধ্যে একটি আইনত বাধ্যতামূলক চুক্তি গঠন করে।
  1. PhonePe প্ল্যাটফর্মে NPS পরিষেবা অ্যাক্সেস করার, ব্যবহার করার বা শুরু করার মাধ্যমে—যেখানে PFRDA-অনুমোদিত NPS অনবোর্ডিং প্রক্রিয়া ব্যবহৃত হয়—আপনি এই NPS শর্তাবলি এবং সেইসাথে PFRDA ও/অথবা NPS-এর অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত প্রযোজ্য আইন মেনে চলতে সম্মত হচ্ছেন।
  1. NPS পরিষেবা ব্যবহার করার জন্য PhonePe প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার মাধ্যমে অথবা NPS পরিষেবা ব্যবহারের উদ্দেশ্যে PhonePe প্ল্যাটফর্মে আপনার তথ্য রেজিস্টার করার মাধ্যমে, এই NPS-এর নিয়ম ও শর্তাবলীর পাশাপাশি আপনি PhonePe-এর সাধারণ নিয়ম ও শর্তাবলী (“সাধারণ নিয়ম ও শর্তাবলী”) মেনে চলতেও সম্মত হচ্ছেন। এই NPS-এর নিয়ম ও শর্তাবলী এবং সাধারণ নিয়ম ও শর্তাবলীর মধ্যে কোনও অসঙ্গতি থাকলে, এখানে অন্তর্ভুক্ত পরিষেবাগুলির ক্ষেত্রে এবং শুধুমাত্র সেই অসঙ্গতির পরিসরে এই NPS-এর নিয়ম ও শর্তাবলী প্রাধান্য পাবে।
  1. PhonePe প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি PhonePe-এর গোপনীয়তার নীতিতে বর্ণিত পদ্ধতিতে আপনার তথ্য ব্যবহারে সম্মতি দিচ্ছেন। PhonePe প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার সময় PhonePe কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে, সেই বিষয়ে এই গোপনীয়তার নীতিতে ব্যাখ্যা করা হয়েছে।

B. সংজ্ঞা

  1. “API” অর্থে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বোঝায়;
  2. “API Gateway” অর্থে NBSL-এর মালিকানাধীন ও পরিচালিত প্রযুক্তিগত পরিকাঠামো বা ডেটা আদান-প্রদান ও ইন্টিগ্রেশনের স্তর বোঝায়, যা NPS-এ অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে স্ট্যান্ডার্ড API-ভিত্তিক ইন্টিগ্রেশনের মাধ্যমে নিরাপদে ডেটা আদান-প্রদান এবং তথ্য রাউটিংয়ের সুবিধা দেয়। এই আদান-প্রদান মূলত অনুরোধ ও উত্তরের আকারে হয়।
  3. “NBSL” অর্থে NPCI BHIM সার্ভিসেস লিমিটেড বোঝায়।
  4. “NPS” অর্থে PFRDA আইনে সংজ্ঞায়িত ন্যাশনাল পেনশন সিস্টেম বোঝায়।
  5. “NPS Participants” অর্থে পেনশন এজেন্ট হিসেবে PhonePe, PoP এবং API গেটওয়ে-কে বোঝায় ;
  6. “NPS Services” অর্থে সেই পরিষেবাগুলিকে বোঝায় যা NPS-এ যুক্ত হওয়ার প্রক্রিয়াকে সহজতর করে, যেগুলি PFRDA কর্তৃক অনুমোদিত এবং PhonePe-এর মাধ্যমে প্রদান করা হয়।
  7. “Pension Agent” অর্থে PFRDA কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত এমন কোনও ব্যক্তি বা সংস্থাকে বোঝায়, যাকে NPS বিতরণে সহায়তা করার জন্য, যার মধ্যে NPS-এ সাবস্ক্রাইবারদের যোগদানের প্রক্রিয়ায় সহায়তাও অন্তর্ভুক্ত, সহজতর করার লক্ষ্যে কোনো একজন পিওপি (PoP)-এর সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছেন।
  8. “PFRDA” অর্থে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বোঝায়।
  9. “PFRDA Act” অর্থে সময়ে সময়ে সংশোধিত পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট, 2013 বোঝায়।
  10. “PhonePe প্ল্যাটফর্ম” অর্থে PhonePe এবং/অথবা তার সহযোগী সংস্থাগুলির দ্বারা তৈরি, মালিকানাধীন এবং/অথবা পরিচালিত সফটওয়্যার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বোঝায়।
  11. “Point of Presence” / “PoP” অর্থে PFRDA আইনের অধীনে PFRDA-তে পয়েন্ট অফ প্রেজেন্স হিসেবে রেজিস্টার করা এমন মধ্যস্থতাকারী সংস্থাকে বোঝায়, যা CRA-এর সঙ্গে ইলেকট্রনিক সংযোগ স্থাপনে সক্ষম এবং যার কাজের মধ্যে সাবস্ক্রাইবারদের কাছ থেকে অর্থ ও নির্দেশ গ্রহণ করা, তা পাঠানো এবং সাবস্ক্রাইবারদের অর্থ পেমেন্ট করার মতো কাজ অন্তর্ভুক্ত। এই NPS-এর নিয়ম ও শর্তাবলীর উদ্দেশ্যে PoP-এর মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, HDFC ব্যাঙ্ক লিমিটেড, ICICI ব্যাঙ্ক লিমিটেড এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্তর্ভুক্ত থাকবে।

C. নিয়ম ও শর্তাবলী

  1. NPS পরিষেবা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারছেন এবং সম্মত হচ্ছেন যে প্রযোজ্য আইন অনুযায়ী NPS, PFRDA দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং PFRDA-এর নিয়মাবলীর অধীনে PhonePe কোনও মধ্যস্থতাকারী, পেনশন ডিস্ট্রিবিউটর বা নিয়ন্ত্রিত সংস্থা নয়। PFRDA-এর নির্দেশিকা অনুযায়ী, PFRDA-এর অনুমোদিত যোগদান-সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য PhonePe শুধুমাত্র সংশ্লিষ্ট PoP-গুলির অধীনে পেনশন এজেন্ট হিসেবে বিবেচিত একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
  1. আপনি বুঝতে পারছেন, স্বীকার করছেন এবং সম্মত হচ্ছেন যে PhonePe সংশ্লিষ্ট PoP-গুলির কর্তৃত্ব ও তত্ত্বাবধানে এবং তাদের নির্দেশ ও অনুমোদন অনুযায়ী PFRDA-এর নিয়মাবলী মেনে কাজ করে। অন্যান্য NPS-এ অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে লেনদেনের বাস্তবায়ন, বৈধতা বা সম্পূর্ণতার ওপর PhonePe-এর কোনও নিয়ন্ত্রণ নেই এবং এর জন্য PhonePe দায়ী নয়। PhonePe-এর ভূমিকা সাবস্ক্রাইবারদের যোগদানের প্রক্রিয়ায় সহায়তার জন্য পরিকাঠামো দেওয়া, সাবস্ক্রাইবারদের তথ্য সংগ্রহ করে PoP-কে পাঠানো এবং যোগদানের প্রক্রিয়া চলাকালীন সাবস্ক্রাইবারদের প্রাথমিক পর্যায়ের সহায়তা করার মধ্যেই সীমাবদ্ধ।
  1. PoP হলো NPS-এর অধীনে গ্রাহকদের অন্তর্ভুক্ত করা, গ্রাহক সংক্রান্ত যথাযথ যাচাই সম্পন্ন করা এবং পরিষেবা প্রদানের সুবিধার্থে কাজ করা প্রধান নিয়ন্ত্রিত মধ্যস্থতাকারী। NPS-এর জন্য কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে PhonePe-এর নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার বিবেচনাবোধ প্রয়োগ করে না। PhonePe গ্রাহকের পরিচয় যাচাই, KYC-সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করা, গ্রাহক যাচাই, ঝুঁকি মূল্যায়ন, PRAN তৈরি, তহবিল পরিচালনা বা সেটলমেন্টের কাজ করে না।
  1. PhonePe, API গেটওয়ে-র মাধ্যমে NPS-এ অংশগ্রহণকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে NPS পরিষেবা দেয়। আপনি বুঝতে পারছেন, স্বীকার করছেন এবং সম্মত হচ্ছেন যে PhonePe-এর NPS পরিষেবায় NPS-এ অংশগ্রহণকারী সংস্থাগুলির একাধিক বাহ্যিক সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন রয়েছে। তাই PhonePe-এর নিয়ন্ত্রণের বাইরে থাকা এই বাহ্যিক সিস্টেম বা পরিকাঠামোর প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার ফলে যোগদানের প্রক্রিয়ায় কোনও বিলম্ব, ব্যর্থতা, বাধা বা অসফলতা দেখা দিলে তার জন্য PhonePe দায়ী থাকবে না।
  1. NPS-সংক্রান্ত কোনও পরিষেবা সম্পূর্ণ করার জন্য PhonePe দায়ী থাকবে না। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, তবে এতেই সীমাবদ্ধ নেই: (a) API গেটওয়ে-র উপলভ্যতা এবং/অথবা কার্যকারিতা; (b) সংশ্লিষ্ট PoP-গুলির দেওয়া কোনও তথ্যের নির্ভুলতা এবং/অথবা সম্পূর্ণতা; (c) PRAN সফলভাবে তৈরি হওয়া এবং যোগদানের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়া; (d) PhonePe-এর মাধ্যমে যোগদান-সংক্রান্ত পরিষেবা ছাড়া NPS-সম্পর্কিত অন্য কোনও গ্রাহক সহায়তা পরিষেবা; (e) সংশ্লিষ্ট PoP-গুলির কোনও কারণে বা কোনও কারণ ছাড়াই কোনও পরিষেবা বাতিল করা।
  1. PhonePe শুধুমাত্র প্রযুক্তিগত সহায়ক সংস্থা এবং প্রাথমিক পর্যায়ের ইন্টারফেস হিসেবে কাজ করে, যাতে NPS-এ যোগদানের প্রক্রিয়া নির্বিঘ্নে শুরু করা যায়। PhonePe পয়েন্ট অফ প্রেজেন্স, সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সি বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করে না।
  1. PhonePe প্ল্যাটফর্মে NPS পরিষেবা ব্যবহার করার জন্য আপনি ঘোষণা করছেন এবং নিশ্চয়তা দিচ্ছেন যে:
  1. আপনি ভারতের একজন ব্যক্তি-নিবাসী।
  2. অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করার সময় আপনার বয়স 18 থেকে 85 বছরের মধ্যে রয়েছে।
  3. NPS-এ অংশগ্রহণকারী ব্যাঙ্ক-PoP-তে আপনার সম্পূর্ণ KYC-সম্মত সেভিংস অ্যাকাউন্ট রয়েছে।
  4. ইন্ডিয়ান কন্ট্র‍্যাক্ট অ্যাক্ট, 1872 অনুযায়ী আপনি আইনতভাবে চুক্তি করার যোগ্য।
  1. প্ল্যাটফর্মে NPS-এর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি PhonePe-কে আপনার মোবাইল নম্বর, জন্মতারিখ এবং যোগদানের প্রক্রিয়া চলাকালীন দেওয়া অন্যান্য তথ্য API গেটওয়ে-র মাধ্যমে সংশ্লিষ্ট PoP-কে নিরাপদে পাঠানোর সম্মতি দিচ্ছেন। এর উদ্দেশ্য হল সংশ্লিষ্ট PoP-এর কোর ব্যাঙ্কিং সিস্টেম (“CBS”) থেকে যোগ্য এবং ব্যাঙ্ক-ভেরিফাই করা KYC অ্যাকাউন্টের তথ্য পাওয়া।
  1. PhonePe প্ল্যাটফর্মে NPS-সংক্রান্ত যে তথ্য দেওয়া রয়েছে, তা সংশ্লিষ্ট PoP-গুলি সরবরাহ করে এবং PhonePe কেবল সেই তথ্য ‘যেমন আছে’ ভিত্তিতে দেখায়। সংশ্লিষ্ট PoP-গুলির কাছ থেকে সময়ে সময়ে পাওয়া তথ্যের ভিত্তিতে PhonePe পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই PhonePe প্ল্যাটফর্মে থাকা NPS-সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারে। NPS-সংক্রান্ত PhonePe প্ল্যাটফর্মে থাকা কোনও তথ্যের ওপর নির্ভর করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারছেন, সম্মত হচ্ছেন এবং স্বীকার করছেন যে ওই তথ্যের ওপর আপনার নির্ভরতার সঙ্গে সম্পর্কিত PhonePe-এর বিরুদ্ধে আপনার থাকা সমস্ত দাবি, আইনি পদক্ষেপের অধিকার এবং/অথবা প্রতিকার (আইন অনুযায়ী বা অন্য কোনওভাবে) আপনি স্পষ্টভাবে পরিত্যাগ করছেন। NPS-সংক্রান্ত কোনও তথ্যের নির্ভুলতা, সম্পূর্ণতা বা ব্যবহারযোগ্যতা থেকে উদ্ভূত বা তার সঙ্গে সম্পর্কিত কোনও পরিণতির জন্য PhonePe সমস্ত দায় স্পষ্টভাবে অস্বীকার করে এবং কোনও দায়িত্ব গ্রহণ করে না। উপরোক্ত বিষয়গুলি সত্ত্বেও, PhonePe প্ল্যাটফর্মে অতীতের পারফরম্যান্স সম্পর্কে দেখানো কোনও তথ্য শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হয় এবং তা আর্থিক, বিনিয়োগ বা আইনি পরামর্শ নয়।
  1. আপনি বুঝতে পারছেন, স্বীকার করছেন এবং সম্মত হচ্ছেন যে PRAN তৈরি করা এবং যোগদান-সংক্রান্ত চার্জ, প্রাথমিক কন্ট্রিবিউশন এবং/অথবা পরবর্তী কন্ট্রিবিউশন পেমেন্ট করা আপনার ও সংশ্লিষ্ট PoP-গুলির মধ্যে একটি স্বতন্ত্র লেনদেন। PRAN তৈরি করা বা NPS পরিষেবার সঙ্গে সম্পর্কিত অন্য কোনও কাজের জন্য PhonePe দায়ী নয়। যোগদান-সংক্রান্ত ফি এবং প্রাথমিক কন্ট্রিবিউশনের জন্য দেওয়া যেকোনও টাকা সরাসরি সংশ্লিষ্ট PoP-গুলির নির্ধারিত অ্যাকাউন্টে পাঠানো হয়। PhonePe কোনও পর্যায়েই আপনার টাকা নিজের কাছে রাখে না, ক্লিয়ার করে না বা সেটল করে না।
  1. PRAN তৈরি, অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ, KYC যাচাই, তহবিল পরিচালনা বা স্কিমের পারফরম্যান্স-সংক্রান্ত অভিযোগগুলি PFRDA-এর নিয়মাবলী অনুযায়ী আইনত নির্ধারিত NPS অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে অথবা সরাসরি সংশ্লিষ্ট PoP-গুলির এবং/অথবা CRA-এর কাছে জানাতে হবে। NPS পরিষেবা ব্যবহারের সময় PhonePe প্ল্যাটফর্মের ইউজার ইন্টারফেস-সংক্রান্ত কোনও প্রযুক্তিগত সমস্যা হলে আপনি PhonePe গ্রাহক সহায়তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
  1. প্রযোজ্য আইন যতটা অনুমতি দেয়, সেই পরিসরে আপনি NPS পরিষেবা, আপডেট, তথ্য, প্রচারমূলক ইমেল এবং/অথবা প্রোডাক্ট ঘোষণার বিষয়ে PhonePe বা তার তৃতীয় পক্ষের বিক্রেতা, ব্যবসায়িক অংশীদার বা মার্কেটিং সহযোগী সংস্থাগুলির কাছ থেকে ইমেল, ফোন কল এবং/অথবা SMS-এর মাধ্যমে যোগাযোগ পেতে সম্মত হচ্ছেন। প্রযোজ্য আইন যতটা অনুমতি দেয়, সেই পরিসরে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনার দেওয়া মোবাইল নম্বরে সমস্ত যোগাযোগ করা যেতে পারে, এমনকি নম্বরটি প্রযোজ্য আইন এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (“TRAI”)-এর তৈরি নিয়ম ও বিধি অনুযায়ী ডু নট ডিস্টার্ব (“DND”) / ন্যাশনাল কাস্টমার প্রেফারেন্স রেজিস্টার (“NCPR”)-এর তালিকায় রেজিস্টার করা থাকলেও। এই উদ্দেশ্যে আপনি PhonePe-কে আপনার তথ্য তার গ্রুপ কোম্পানি, PhonePe-এর থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার অথবা অনুমোদিত এজেন্টদের সঙ্গে শেয়ার বা প্রকাশ করার অতিরিক্ত অনুমতি দিচ্ছেন।
  1. যদিও PhonePe সমস্ত যোগাযোগ সঠিকভাবে পাঠানো সুনিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নেয়, তবুও যোগাযোগের তথ্যে বিধিনিষেধ, ফোন নম্বর DND তালিকায় রেজিস্টার করা থাকা, ইমেল স্টোরেজে পর্যাপ্ত জায়গা না থাকা, টেলিকম পরিষেবা প্রদানকারীদের ত্রুটি ইত্যাদি সমস্যার ফলে যোগাযোগ পাঠাতে সমস্যা হতে পারে। উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে কোনও যোগাযোগ না পাওয়ার জন্য PhonePe দায়ী থাকবে না।
  1. আপনি স্বীকার করছেন এবং সম্মত হচ্ছেন যে PhonePe প্ল্যাটফর্ম ও পরিষেবাগুলির সমস্ত আইনি অধিকার, স্বত্ব এবং স্বার্থ PhonePe-এর মালিকানাধীন। এর মধ্যে PhonePe প্ল্যাটফর্ম ও NPS পরিষেবার সঙ্গে সম্পর্কিত মেধাস্বত্বের অধিকারও অন্তর্ভুক্ত, সেই অধিকারগুলি রেজিস্টার করা থাকুক বা না থাকুক। আপনি আরও স্বীকার করছেন যে NPS পরিষেবায় এমন তথ্য থাকতে পারে, যেগুলিকে PhonePe গোপনীয় হিসেবে চিহ্নিত করেছে। PhonePe-এর পূর্ব লিখিত সম্মতি ছাড়া আপনি এই ধরনের তথ্য প্রকাশ করবেন না। PhonePe প্ল্যাটফর্মের বিষয়বস্তু, যার মধ্যে এর “লুক অ্যাণ্ড ফিল” (যেমন টেক্সট, গ্রাফিক্স, ছবি, লোগো ও বোতামের আইকন), ফটোগ্রাফ, সম্পাদকীয় বিষয়বস্তু, বিজ্ঞপ্তি, সফটওয়্যার এবং অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত, সেগুলি PhonePe এবং/অথবা তার থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বা তাদের লাইসেন্সদাতাদের মালিকানাধীন অথবা তাদের লাইসেন্সের অধীনে ব্যবহৃত হয়। প্রযোজ্য কপিরাইট, ট্রেডমার্ক এবং অন্যান্য আইন অনুযায়ী এগুলি যথাযথভাবে সুরক্ষিত। PhonePe আপনাকে PhonePe প্ল্যাটফর্ম ও পরিষেবাগুলি অ্যাক্সেস এবং ব্যবহার করার জন্য সীমিত লাইসেন্স দিচ্ছে। এই লাইসেন্সের আওতায় অন্য কোনও ব্যক্তি, বিক্রেতা বা তৃতীয় পক্ষের সুবিধার জন্য কোনও তথ্য ডাউনলোড বা কপি করা অথবা তার থেকে কোনও ডেরিভেটিভ কাজ তৈরি করা, পরিবর্তন করা, রিভার্স ইঞ্জিনিয়ারিং বা রিভার্স অ্যাসেম্বল করা, কিংবা অন্য কোনও উপায়ে সোর্স কোড খুঁজে বের করার চেষ্টা করা অন্তর্ভুক্ত নয়। এছাড়া NPS পরিষেবা বিক্রি করা, হস্তান্তর করা, সাব-লাইসেন্স দেওয়া, তার ওপর সিকিউরিটি ইন্টারেস্ট তৈরি করা বা অন্য কোনওভাবে তার অধিকার হস্তান্তর করাও এই লাইসেন্সের আওতায় পড়ে না। আপনার কোনও অননুমোদিত ব্যবহার হলে আপনাকে দেওয়া অনুমতি বা লাইসেন্স বাতিল হয়ে যাবে।
  1. PhonePe প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে আপনি নিম্নলিখিত কাজগুলি করবেন না: (i) কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে PhonePe প্ল্যাটফর্ম বা তার বিষয়বস্তু ব্যবহার করবেন না; (ii) কোনও অনুমাননির্ভর, মিথ্যা বা প্রতারণামূলক লেনদেন করবেন না অথবা সম্ভাব্য চাহিদার ভিত্তিতে কোনও লেনদেন শুরু করবেন না; (iii) PhonePe-এর স্পষ্ট লিখিত অনুমতি ছাড়া কোনও উদ্দেশ্যে রোবট, স্পাইডার, স্ক্র্যাপার বা অন্য কোনও অটোমেটিক পদ্ধতি অথবা ম্যানুয়াল প্রক্রিয়া ব্যবহার করে PhonePe প্ল্যাটফর্মের কোনও বিষয়বস্তু বা তথ্য অ্যাক্সেস, পর্যবেক্ষণ বা কপি করবেন না; (iv) PhonePe প্ল্যাটফর্মের কোনও এক্সক্লুশন হেডারের বিধিনিষেধ লঙ্ঘন করবেন না অথবা PhonePe প্ল্যাটফর্মে অ্যাক্সেস আটকানো বা সীমিত করার জন্য ব্যবহৃত অন্য কোনও ব্যবস্থা এড়িয়ে যাবেন না, সীমিত করবেন না বা নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন না; (v) এমন কোনও কাজ করবেন না, যা PhonePe-এর বিবেচনা অনুযায়ী PhonePe-এর পরিকাঠামোর ওপর অযৌক্তিক বা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি চাপ সৃষ্টি করে বা করতে পারে; (vi) PhonePe-এর স্পষ্ট লিখিত অনুমতি ছাড়া কোনও উদ্দেশ্যে PhonePe প্ল্যাটফর্মের কোনও অংশে ডিপ-লিঙ্ক তৈরি করবেন না। এর মধ্যে কোনও প্রোডাক্ট বা পরিষেবা কেনার পথও অন্তর্ভুক্ত আছে, তবে এতেই সীমাবদ্ধ নয়; (vii) PhonePe-এর পূর্ব লিখিত অনুমতি ছাড়া অন্য কোনও ওয়েবসাইটে PhonePe প্ল্যাটফর্মের কোনও অংশ “ফ্রেম”, “মিরর” বা অন্য কোনওভাবে অন্তর্ভুক্ত করবেন না; (viii) কোনও প্রতারণামূলক আবেদন শুরু করবেন না অথবা PhonePe, সংশ্লিষ্ট PoP-গুলি বা অন্য কোনও থার্ড পার্টির সঙ্গে বা তাদের বিরুদ্ধে প্রতারণা করার জন্য PhonePe প্ল্যাটফর্ম ব্যবহার করবেন না; এবং (ix) PhonePe এবং/অথবা সংশ্লিষ্ট PoP-গুলিকে কোনও ভুল, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য বা ডেটা দেবেন না।
  1. NPS পরিষেবাগুলি “যেমন আছে” (“AS IS”) এবং “যেমন উপলভ্য” (“AS AVAILABLE”) ভিত্তিতে দেওয়া হয়। সিস্টেম চালু থাকা, নিরবচ্ছিন্ন উপলভ্যতা বা ত্রুটিমুক্ত তথ্য আদান-প্রদানের বিষয়ে PhonePe কোনও স্পষ্ট বা অন্তর্নিহিত ওয়ারেন্টি দেয় না।
  1. কোনও পরিস্থিতিতেই NPS পরিষেবা ব্যবহার করা বা ব্যবহার করতে না পারার ফলে উদ্ভূত কোনও পরোক্ষ, পরিণামজনিত, আকস্মিক, বিশেষ বা শাস্তিমূলক ক্ষতির জন্য PhonePe দায়ী থাকবে না। এর মধ্যে লাভ বা রাজস্বের ক্ষতি, ব্যবসায়িক কার্যক্রমে বাধা, ব্যবসার সুযোগ হারানো, ডেটা হারানো বা অন্যান্য আর্থিক স্বার্থের ক্ষতি অন্তর্ভুক্ত আছে, তবে এতেই সীমাবদ্ধ নয়। এই ক্ষতি চুক্তি, অবহেলা, ক্ষতি, ওয়ারেন্টি বা অন্য কোনও কারণে ঘটুক না কেন, এই বিধান প্রযোজ্য হবে। কোনও পরিস্থিতিতেই PhonePe-এর দায়, যদি থাকে, ₹50 (পঞ্চাশ টাকা)-র বেশি হবে না।
  1. আপনি নিঃশর্তভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সম্মত হচ্ছেন যে NPS-এ অংশগ্রহণকারী সংস্থাগুলির সঙ্গে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য-সহ উপরোক্ত তথ্য শেয়ার এবং/অথবা প্রকাশ করার সঙ্গে সম্পর্কিত অথবা এই NPS-এর নিয়ম ও শর্তাবলী লঙ্ঘনের ফলে PhonePe, তার সহযোগী সংস্থা এবং তাদের সংশ্লিষ্ট ডিরেক্টর, শেয়ারহোল্ডার, কর্মকর্তা, কর্মী ও এজেন্টদের যে কোনও দাবি, দায়, দাবি-সংক্রান্ত নোটিশ, ক্ষতি, খরচ, ব্যয় (আইনজীবীর যুক্তিসঙ্গত ফি-সহ), নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ, জরিমানা, দণ্ড বা ক্ষতিপূরণের দায়ের মুখোমুখি হতে হয়, তা থেকে আপনি তাদের সুরক্ষিত রাখবেন এবং ক্ষতিপূরণ দেবেন।
  1. এই NPS-এর নিয়ম ও শর্তাবলী ভারতের আইন অনুযায়ী পরিচালিত হবে এবং তার ভিত্তিতেই ব্যাখ্যা করা হবে। এর মধ্যে PFRDA আইন এবং/অথবা তার অধীনে প্রণীত নিয়মাবলীও অন্তর্ভুক্ত আছে। এই NPS-এর নিয়ম ও শর্তাবলী থেকে উদ্ভূত বা তার সঙ্গে সম্পর্কিত যে কোনও আইনি মামলা, পদক্ষেপ বা কার্যধারা কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত উপযুক্ত আদালতগুলির স্বতন্ত্র বিচারব্যবস্থার অধীন হবে।
  1. আইনগত সংশোধন, PFRDA-এর নির্দেশ বা পরিচালনাগত উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য PhonePe যে কোনও সময় এই NPS-এর নিয়ম ও শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। এই ধরনের আপডেটের পরেও NPS পরিষেবা ব্যবহার চালিয়ে গেলে, তা সংশোধিত নিয়ম ও শর্তাবলী আপনি বাধ্যতামূলকভাবে মেনে নিয়েছেন বলে গণ্য হবে।
  1. আপনি বুঝতে পারছেন, সম্মত হচ্ছেন এবং স্বীকার করছেন যে এই নিয়ম ও শর্তাবলীর কোনও বিধান প্রযোজ্য আইনের পরিপন্থী হলে বা বেআইনি, অবৈধ কিংবা বলবৎ করার অযোগ্য হলে, সেই পরিপন্থিতা, বেআইনিতা, অবৈধতা বা বলবৎ করার অযোগ্যতার কারণে সম্পূর্ণ নিয়ম ও শর্তাবলী অবৈধ হবে না। ওই বিধানটিকে বৈধ, আইনসম্মত ও বলবৎযোগ্য করার জন্য যতটা প্রয়োজন, ততটা সংশোধিত বলে গণ্য করা হবে। যদি কোনও সংশোধনের মাধ্যমেও বিধানটিকে বৈধ, আইনসম্মত ও বলবৎযোগ্য করা সম্ভব না হয়, তাহলে নিয়ম ও শর্তাবলী এমনভাবে ব্যাখ্যা করা হবে যেন অবৈধ বলে বিবেচিত বিধানটি এতে অন্তর্ভুক্ত নেই। এই ক্ষেত্রে নিয়ম ও শর্তাবলীর অন্যান্য বিধান বা অঙ্গীকারের বৈধতা, আইনসম্মততা ও বলবৎযোগ্যতা প্রভাবিত হবে না এবং পক্ষগুলির অধিকার ও বাধ্যবাধকতা সেই অনুযায়ী ব্যাখ্যা ও কার্যকর করা হবে।
  1. PhonePe এই চুক্তি (চুক্তির সমস্ত অধিকার, স্বত্ব, সুবিধা, স্বার্থ, বাধ্যবাধকতা ও দায়িত্ব-সহ) অথবা এর যে কোনও অংশ তার সহযোগী সংস্থা বা স্বত্বের উত্তরাধিকারী কোনও সংস্থার কাছে হস্তান্তর করার অধিকার রাখে। PhonePe এই চুক্তির অধীনে তার কিছু অধিকার ও দায়িত্ব স্বাধীন কন্ট্র্যাক্টর বা অন্য থার্ড পার্টিকে অর্পণ করতে পারে। PhonePe-এর পূর্ব লিখিত সম্মতি ছাড়া আপনি এই চুক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে কোনও ব্যক্তি বা সংস্থার কাছে হস্তান্তর করতে পারবেন না। PhonePe নিজের একক বিবেচনায় এই সম্মতি দিতে অস্বীকার করতে পারে।
  1. PhonePe আপনাকে পূর্ব বিজ্ঞপ্তি না দিয়েই সাময়িকভাবে বা স্থায়ীভাবে পরিষেবা বন্ধ বা স্থগিত করার অধিকার রাখে। আপনি সম্মত হচ্ছেন যে NPS পরিষেবায় কোনও পরিবর্তন বা পরিষেবা বন্ধ করার জন্য PhonePe কোনওভাবেই আপনার কাছে দায়ী থাকবে না।
PhonePe Logo

Business Solutions

  • Payment Gateway
  • E-commerce PG
  • UPI Payment Gateway
  • Express Checkout
  • Offline Merchant
  • Offline Payment Partner
  • Advertise on PhonePe
  • SmartSpeaker
  • POS Machine
  • Payment Links
  • Travel and Commute

Insurance

  • Motor Insurance
  • Bike Insurance
  • Car Insurance
  • Health Insurance
  • Life Insurance
  • Term Life Insurance
  • Personal Accident Insurance
  • Travel Insurance
  • International Travel Insurance

Investments

  • 24K Gold
  • Mutual Funds

Lending

  • Consumer Lending
  • Merchant Lending
  • Secured Loans

General

  • About Us
  • Careers
  • Investors Relations
  • Contact Us
  • Press
  • Ethics
  • Report Vulnerability
  • Merchant Partners
  • Blog
  • Tech Blog
  • PhonePe Pulse
  • Merchant Onboarding Guidelines

Legal

  • Terms & Conditions
  • Privacy Policy
  • Grievance Policy
  • How to Pay
  • E-Waste Policy
  • Trust & Safety
  • Global Anti-Corruption Policy
  • PhonePe Account Aggregator Notice

See All Apps

Download PhonePe App Button Icon

PhonePe Group

  • PhonePe Appstoreexternal link icon
  • PhonePe Investexternal link icon

Credit Cards

  • PhonePe HDFC Bank Co-Branded Credit Cards
  • PhonePe SBI Card Co-Branded Credit Cards
  • Wish Credit Card

Certification

Sisa Logoexternal link icon
LinkedIn Logo
Twitter Logo
Fb Logo
YT Logo

* Numbers are accurate and relevant as of September 2026

© 2026, All rights reserved
PhonePe Logo

Business Solutions

arrow icon
  • Payment Gateway
  • E-commerce PG
  • UPI Payment Gateway
  • Express Checkout
  • Offline Merchant
  • Offline Payment Partner
  • Advertise on PhonePe
  • SmartSpeaker
  • POS Machine
  • Payment Links
  • Travel and Commute

Insurance

arrow icon
  • Motor Insurance
  • Bike Insurance
  • Car Insurance
  • Health Insurance
  • Life Insurance
  • Term Life Insurance
  • Personal Accident Insurance
  • Travel Insurance
  • International Travel Insurance

Investments

arrow icon
  • 24K Gold
  • Mutual Funds

Lending

arrow icon
  • Consumer Lending
  • Merchant Lending
  • Secured Loans

General

arrow icon
  • About Us
  • Careers
  • Investors Relations
  • Contact Us
  • Press
  • Ethics
  • Report Vulnerability
  • Merchant Partners
  • Blog
  • Tech Blog
  • PhonePe Pulse
  • Merchant Onboarding Guidelines

Legal

arrow icon
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Grievance Policy
  • How to Pay
  • E-Waste Policy
  • Trust & Safety
  • Global Anti-Corruption Policy
  • PhonePe Account Aggregator Notice

PhonePe Group

arrow icon
  • PhonePe Appstoreexternal link icon
  • PhonePe Investexternal link icon

Credit Cards

arrow icon
  • PhonePe HDFC Bank Co-Branded Credit Cards
  • PhonePe SBI Card Co-Branded Credit Cards
  • Wish Credit Card

Certification

Sisa Logo

See All Apps

Download PhonePe App Button Icon
LinkedIn Logo
Twitter Logo
Fb Logo
YT Logo

* Numbers are accurate and relevant as of September 2026

© 2026, All rights reserved