তথ্য প্রযুক্তি আইন, 2000 (সময়ে সময়ে সংশোধিত রূপ অনুযায়ী), তার অধীনে প্রযোজ্য নিয়মাবলী এবং তথ্য প্রযুক্তি আইন, 2000 দ্বারা সংশোধিত বিভিন্ন আইনে ইলেকট্রনিক রেকর্ড সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী এই নথিটি একটি ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য। এই নথিটি PhonePe-এর সাধারণ নিয়ম ও শর্তাবলীর (“শর্তাবলী”)-এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যার মধ্যে সীমাবদ্ধ না থেকে PhonePe-এর গোপনীয়তা নীতি (“গোপনীয়তা নীতি”), PhonePe UPI-এর ব্যবহারের শর্তাবলী (“UPI ব্যবহারের শর্তাবলী”) এবং PhonePe প্ল্যাটফর্মে উপলভ্য অন্যান্য নীতি বা নিয়ম ও শর্তাবলী অন্তর্ভুক্ত রয়েছে, যা সময়ে সময়ে সংশোধিত হতে পারে। এখানে ব্যবহৃত কিন্তু অন্যথায় সংজ্ঞায়িত করা হয়নি এমন সমস্ত ক্যাপিটালাইজড পরিভাষাগুলির অর্থ শর্তাবলী বা UPI ব্যবহারের শর্তাবলীতে প্রদত্ত অর্থ অনুযায়ী গণ্য হবে।
PhonePe অ্যাপের মাধ্যমে এই সুবিধাটি অ্যাক্সেস বা ব্যবহার করার আগে এই নিয়ম ও শর্তাবলী – অটোপে (“অটোপের শর্তাবলী”) মনোযোগ সহকারে পড়ুন। এই অটোপের শর্তাবলী, এই অটোপের শর্তাবলীর অধীনে তালিকাভুক্ত সুবিধাগুলি ব্যবহার করে সম্পাদিত লেনদেনগুলিকে নিয়ন্ত্রিত করে। এই অটোপের শর্তাবলী আপনার এবং PhonePe লিমিটেড (পূর্বে ‘PhonePe প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত) (“PhonePe/আমরা/আমাদের/আমাদেরকে”)-এর মধ্যে একটি বাধ্যতামূলক আইনি চুক্তি, যার রেজিস্টার করা কার্যালয় অফিস-2, ফ্লোর 5, উইং A, ব্লক A, সালারপুরিয়া সফ্টজোন, বেল্লালান্ডুর ভিলেজ, ভারথুর হোবলি, আউটার রিং রোড, ব্যাঙ্গালোর সাউথ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত, 560103-এ অবস্থিত। আপনি সম্মত হচ্ছেন এবং স্বীকার করছেন যে আপনি নিচে বর্ণিত অটোপের শর্তাবলী পড়েছেন। আপনি যদি এই অটোপের শর্তাবলীতে সম্মত না হন বা এই অটোপের শর্তাবলী দ্বারা বাধ্য থাকতে না চান, তবে আপনি এই সুবিধাটি গ্রহণ বা ব্যবহার না করার বিকল্প বেছে নিতে পারেন। আমরা যে কোনও সময় PhonePe-এর ওয়েবসাইট এবং/অথবা PhonePe অ্যাপে একটি আপডেটেড সংস্করণ পোস্ট করার মাধ্যমে এই অটোপের শর্তাবলী সংশোধন করতে পারি। এই অটোপের শর্তাবলীর আপডেটেড সংস্করণটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে। এই আপডেটেড বা পরিবর্তনগুলির জন্য পর্যায়ক্রমিক ভাবে এই অটোপের শর্তাবলী পর্যালোচনা করা আপনার দায়িত্ব। “আপনি”, “আপনার”, “আপনাকে/নিজেকে”, “এন্ড ইউজার”, “গ্রাহক”, “ইউজার” বলতে সেই ব্যক্তিকে বোঝাবে যিনি পেমেন্ট করা এবং পাওয়ার জন্য PhonePe অ্যাপের মাধ্যমে PhonePe UPI ব্যবহার করেন।
এই অটোপের শর্তাবলী PhonePe দ্বারা সক্রিয় করা একটি সুবিধাকে নিয়ন্ত্রিত করে যার মাধ্যমে ইউজারগণ, এই অটোপের শর্তাবলী অনুসারে PhonePe ইউজারের দ্বারা নির্ধারিত বা নির্বাচিত সময়কাল অনুযায়ী PhonePe ইউজারের পক্ষে পেমেন্ট করার জন্য PhonePe-কে পূর্ব-অনুমোদন দিয়ে, PhonePe অ্যাপে যোগ্য মার্চেন্টদের জন্য অটোমেটিক পদ্ধতিতে পেমেন্ট সেট-আপ করতে পারেন।
- সংজ্ঞা
- “কার্যক্রম” বলতে এই অটোপের শর্তাবলীর 4 নং ধারার অধীনে সংজ্ঞায়িত এই জাতীয় কার্যক্রমকে বোঝাবে, যা একটি ম্যান্ডেটের বৈধতা চলাকালীন এবং তার সম্পর্কিত বিষয়ে একজন ইউজার দ্বারা গ্রহণ বা অনুরোধ করা যেতে পারে।
- “অটো টপ-আপ ম্যান্ডেট” বলতে বোঝাবে PhonePe অ্যাপের মাধ্যমে সক্রিয় করা কিছু নির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট বা সুবিধার টপ-আপের জন্য একটি ম্যান্ডেট, যার মধ্যে UPI Lite সুবিধা বা PhonePe ওয়ালেট অন্তর্ভুক্ত কিন্তু তাতেই সীমাবদ্ধ নয়, যাতে এই জাতীয় ইনস্ট্রুমেন্ট বা সুবিধাগুলির একটি অটোমেটিক পদ্ধতিতে টপ-আপ করা যায়। এই ধরনের অটোমেটিক পদ্ধতিতে টপ-আপ শুধুমাত্র তখনই একটি সর্বাধিক অনুমোদিত টপ-আপ সীমা (RBI, NPCI এবং/অথবা অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত) পর্যন্ত সক্রিয় হবে, যখন এই জাতীয় ইনস্ট্রুমেন্ট বা সুবিধাগুলির ব্যালেন্স একটি ন্যূনতম ব্যালেন্সের সীমারেখায় পৌঁছাবে।
- “অটোমেটিক পদ্ধতিতে পেমেন্ট” বা “অটোপে” বলতে PhonePe দ্বারা সক্রিয় করা এমন পেমেন্টকে বোঝাবে যা UPI ইকোসিস্টেমের মধ্যে NPCI দ্বারা সমর্থিত, যা ইউজারদের একটি ম্যান্ডেটের অধীনে তাদের দ্বারা নির্বাচিত একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ভিত্তিতে পেমেন্ট সেট আপ করার অনুমতি দেয়। ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সময় ইউজার দ্বারা অনুমোদিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই পেমেন্টগুলি এককালীন বা রেকারিং হতে পারে।
- “যোগ্য মার্চেন্ট” বলতে মার্চেন্ট, পরিষেবা প্রদানকারী, বিলারদের সেই সমস্ত যোগ্য বিভাগকে বোঝাবে যারা এই অটোপের শর্তাবলী অনুসারে ইউজারদের কাছ থেকে অটোমেটিক পদ্ধতিতে পেমেন্ট গ্রহণের জন্য PhonePe-এর সঙ্গে যুক্ত রয়েছে।
- “ম্যান্ডেট” বলতে এই অটোপের শর্তাবলী অনুসারে যোগ্য মার্চেন্টদের অটোমেটিক পদ্ধতিতে পেমেন্ট করার জন্য PhonePe অ্যাপের মাধ্যমে একজন ইউজার দ্বারা প্রদত্ত একটি স্থায়ী নির্দেশ বা অনুমোদনকে বোঝাবে।
- “ম্যান্ডেট সম্পাদন” বলতে বোঝাবে একটি নির্দিষ্ট অটোপে পেমেন্টের জন্য, PhonePe দ্বারা সক্রিয় করা এবং আপনার দ্বারা নির্বাচিত পেমেন্ট মোড অনুযায়ী, আপনার অ্যাকাউন্ট প্রদানকারী ব্যাংক দ্বারা ম্যান্ডেট সংক্রান্ত অনুমোদিত পেমেন্ট সফলভাবে কেটে নেওয়া।
- “ম্যান্ডেট সীমা” বলতে একটি ম্যান্ডেটের সাপেক্ষে এমন সীমাকে বোঝাবে যা (i) অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের একটি পূর্ব-নির্ধারিত মূল্য হতে পারে, অথবা (ii) RBI/NPCI দ্বারা নির্ধারিত (সময়ে সময়ে সংশোধিত রূপ অনুযায়ী) সর্বাধিক বা সামগ্রিক অনুমোদিত সীমা সাপেক্ষে, অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের একটি পরিবর্তনশীল মূল্য হতে পারে।
- “ম্যান্ডেট রেজিস্ট্রেশন” বলতে একজন ইউজার দ্বারা একটি ম্যান্ডেট সংক্রান্ত প্রয়োজনীয় বিশদ বিবরণ বা তথ্য প্রদানকে বোঝাবে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, (i) একটি ম্যান্ডেট সম্পর্কিত পরামিতি, (ii) একটি ম্যান্ডেটের শুরুর তারিখ এবং শেষ তারিখ, (iii) ম্যান্ডেট সীমা, (iv) ম্যান্ডেটের ফ্রিকোয়েন্সি।
- ম্যান্ডেট সেট আপ
PhonePe অ্যাপের মাধ্যমে আপনার দ্বারা সফল ভেরিফিকেশনের পরেই কেবল একটি ম্যান্ডেট সেট আপ করা হবে। একটি ম্যান্ডেট সেট আপ করার জন্য, আপনাকে একটি নির্দিষ্ট অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের ক্ষেত্রে ম্যান্ডেট রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশদ বিবরণ শেয়ার করতে হবে।
এছাড়াও, ম্যান্ডেট সেট আপের প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য আপনি এই সুবিধার অধীনে PhonePe দ্বারা সক্রিয় করা পেমেন্ট অ্যাকাউন্ট বেছে নিতে পারেন। সফল ম্যান্ডেট রেজিস্ট্রেশনের পর, ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সময় আপনার দ্বারা গৃহীত ম্যান্ডেটের ফ্রিকোয়েন্সির ভিত্তিতে একটি ম্যান্ডেট সম্পাদন করা হবে এবং এই জাতীয় অনুমোদিত পেমেন্ট আপনার লিঙ্কযুক্ত পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং উক্ত অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের সাপেক্ষে যোগ্য মার্চেন্টের কাছে স্থানান্তরিত হবে। একবার একটি ম্যান্ডেট সফলভাবে রেজিস্টার করা হয়ে গেলে, ইউজারকে সেই পেমেন্ট অ্যাকাউন্টের বিপরীতে সক্রিয় ম্যান্ডেট রেজিস্টার করা থাকা পর্যন্ত VPA-এর সঙ্গে যুক্ত পেমেন্ট অ্যাকাউন্টের লিঙ্কটি সরানোর অনুমতি দেওয়া হবে না।
PhonePe এতদ্বারা একটি ম্যান্ডেট বা ম্যান্ডেট সম্পাদনের প্রত্যাখ্যান, ব্যর্থতা বা পেন্ডিং থাকা স্ট্যাটাস সম্পর্কিত যে কোনও দায়বদ্ধতা অস্বীকার করে এবং এই বিষয়ে আপনার ইস্যুকারী দ্বারা গৃহীত এই জাতীয় ভেরিফিকেশনের ক্ষেত্রে PhonePe-এর কোনও ভূমিকা বা দায় থাকবে না। - ম্যান্ডেট সম্পাদন
ম্যান্ডেট সেট আপের সময় আপনার দ্বারা নির্বাচিত পেমেন্ট অ্যাকাউন্টে যদি আপনি পর্যাপ্ত ফান্ড বা সীমা বজায় রাখেন, তবেই কেবল আপনার ম্যান্ডেটগুলি প্রক্রিয়াভুক্ত করা হবে। আপনি যদি তা করতে ব্যর্থ হন, তবে আপনার ম্যান্ডেট সম্পাদন ব্যর্থ হবে।
প্রযোজ্য আইনের অধীনে নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যোগ্য মার্চেন্ট এবং ইস্যুকারী দ্বারা ম্যান্ডেট বা ম্যান্ডেট সম্পাদন সম্পর্কিত অন্যান্য বিশদ বিবরণ সহ, আপনার অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের সাপেক্ষে আপনার লিঙ্কযুক্ত পেমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রকৃতপক্ষে পেমেন্ট কেটে নেওয়ার পূর্বে এবং একটি সফল ম্যান্ডেট সম্পাদনের পরে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে বিজ্ঞপ্তি পাঠানো হবে। - একটি ম্যান্ডেট সম্পর্কিত কার্যক্রম:
একটি ম্যান্ডেটের বৈধতা চলাকালীন PhonePe অ্যাপের মাধ্যমে আপনার ম্যান্ডেট (অটো টপ-আপ ম্যান্ডেট সহ) পরিচালনা করার ক্ষেত্রে আপনি নিম্নলিখিত কার্যক্রমগুলি গ্রহণ করতে পারেন। মনে রাখবেন যে এখানে উল্লিখিত কার্যক্রমগুলি কেবলমাত্র যোগ্য মার্চেন্টদের দ্বারা অনুমোদিত স্থানে এবং তাদের নির্দিষ্ট শর্তাবলী এবং প্রযোজ্য আইনের সাপেক্ষেই উপলভ্য। (i) ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সময় আপনার দ্বারা নির্ধারিত ম্যান্ডেট সীমা সংশোধন করা, তবে শর্ত থাকে যে ম্যান্ডেট সীমা সংশোধনের এই জাতীয় অনুরোধ সর্বদা যোগ্য মার্চেন্টের পক্ষ থেকেই আসতে হবে; (ii) ম্যান্ডেটটি সাময়িক ভাবে বন্ধ করা এবং/অথবা পুনরায় চালু করা, (iii) একটি অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের ক্ষেত্রে আপনার ইস্যুকারী দ্বারা একটি রিডেম্পশন ট্রিগার নেওয়ার আগে ম্যান্ডেটটি প্রত্যাহার বা বাতিল করা, (iv) প্রযোজ্য আইন অনুসারে ম্যান্ডেটটি অন্য একটি TPAP-তে স্থানান্তরিত করা। মনে রাখবেন যে প্রযোজ্য আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ম্যান্ডেটের ক্ষেত্রে উপরে উল্লিখিত কার্যক্রমগুলি প্রযোজ্য নয়।আপনি সম্মত হচ্ছেন যে একটি ম্যান্ডেট সম্পর্কিত আপনার কার্যক্রমগুলি আপনার ইস্যুকারীর অতিরিক্ত ভেরিফিকেশন বা অনুমোদনের সাপেক্ষ হতে পারে। আপনি আরও সম্মত হচ্ছেন যে আপনার কার্যক্রমগুলি এই অটোপের শর্তাবলী অনুসারে এবং প্রযোজ্য আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং RBI/NPCI বা আপনার ইস্যুকারী দ্বারা (ক্ষেত্রবিশেষে) কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কোনও সময়সীমা নির্ধারিত থাকলে আপনি তা মেনে চলবেন। - এককালীন ম্যান্ডেট এবং রেকারিং ম্যান্ডেট:
- এককালীন ম্যান্ডেট:
- এই সুবিধার মাধ্যমে, আপনি এই অটোপের শর্তাবলীর 2 নং ধারা অনুযায়ী একটি ম্যান্ডেট সেট আপ করে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতে পেমেন্ট কেটে নেওয়ার বিষয়টি পূর্ব-অনুমোদন করতে পারেন। মনে রাখবেন যে এককালীন ম্যান্ডেটগুলি প্রধানত IPO আবেদন সহ (কিন্তু তাতেই সীমাবদ্ধ নয়) বিভিন্ন লেনদেনের জন্য ব্যবহৃত হয়। আপনার সম্মতিতে একজন যোগ্য মার্চেন্ট দ্বারা এই ম্যান্ডেটটি তৈরি করা হবে এবং এটি শুধুমাত্র এককালীন সম্পাদনের জন্য হবে এবং ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই আপনার পেমেন্ট অ্যাকাউন্টে সমপরিমাণ ফান্ড ব্লক করা হবে।
- প্রযোজ্য আইনের অধীনে প্রকাশ্যভাবে নিষিদ্ধ না থাকলে, আপনি ম্যান্ডেট সমাপ্তির তারিখ এবং রিডেম্পশনের তারিখের পূর্বে যে কোনও সময় ম্যান্ডেটের রাশি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ সংশোধন করতে পারেন।
- মেয়াদ শেষ হওয়ার তারিখের পূর্বে যে কোনও সময় আপনি ম্যান্ডেটটি বাতিল করতে পারেন। ব্লক করা ফান্ড অবিলম্বে মুক্ত করা হবে এবং উক্ত ম্যান্ডেটটি বাতিল বলে গণ্য হবে।
- ম্যান্ডেটগুলি প্রযোজ্য আইনের অধীনে নির্ধারিত সর্বাধিক সময়কাল পর্যন্ত বৈধ হতে পারে।
- রেকারিং ম্যান্ডেট:
- রেকারিং ম্যান্ডেটের ক্ষেত্রে, আপনি একটি নির্বাচিত বৈধতার সময়কাল এবং নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য এককালীন অনুমোদনের মাধ্যমে ম্যান্ডেটটি তালিকাভুক্ত বা শিডিউল করার ক্ষমতা পাবেন। এটি আপনার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে রেকারিংভাবে পেমেন্ট কেটে নেওয়ার অনুমতি দেবে। ম্যান্ডেটটি শুধুমাত্র আপনার সম্মতিতে রেজিস্টার করা হবে।
- ম্যান্ডেট সংশোধনের অনুরোধ আপনার বা যোগ্য মার্চেন্টের দ্বারা পাঠানো যেতে পারে। মনে রাখবেন যে নির্দিষ্ট কিছু ধরণের ম্যান্ডেট কেবল তখনই সংশোধন করা যেতে পারে যদি ম্যান্ডেট সংশোধনের এই জাতীয় অনুরোধ যোগ্য মার্চেন্টের কাছ থেকে আসে। সংশোধন অনুমোদনের চূড়ান্ত কর্তৃত্ব আপনার কাছেই থাকবে।
- আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য ম্যান্ডেটটি সাময়িকভাবে বন্ধ বা পজ করতে পারেন যার মধ্যে ম্যান্ডেটটি নিষ্ক্রিয় থাকবে। সাময়িকভাবে বন্ধ থাকা ম্যান্ডেটের ওপর যোগ্য মার্চেন্ট দ্বারা শুরু করা যে কোনও লেনদেন অটোমেটিক পদ্ধতিতে প্রত্যাখ্যান করা হবে। একইভাবে, ম্যান্ডেটের বৈধতার সময়কালের মধ্যে একটি কার্যকর তারিখ থেকে সাময়িকভাবে বন্ধ থাকা ম্যান্ডেটটি আবার চালু করার বিকল্পও আপনার কাছে রয়েছে। মনে রাখবেন যে নির্দিষ্ট কিছু ধরণের ম্যান্ডেট কেবল তখনই সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে যদি ম্যান্ডেটটি সাময়িকভাবে বন্ধ করার অনুরোধ যোগ্য মার্চেন্টের কাছ থেকে আসে।
- ম্যান্ডেটটি আপনার এবং সেইসঙ্গে যোগ্য মার্চেন্ট উভয়ের দ্বারাই প্রত্যাহার অর্থাৎ বাতিল করা যেতে পারে। মনে রাখবেন যে নির্দিষ্ট কিছু ধরণের ম্যান্ডেট কেবল তখনই প্রত্যাহার করা যেতে পারে যদি ম্যান্ডেট প্রত্যাহারের অনুরোধ যোগ্য মার্চেন্টের কাছ থেকে আসে।
- যদি ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই ম্যান্ডেটটি সম্পাদিত হয়, তবে অবিলম্বে সম্পাদনের জন্য কোনও পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। যদি ম্যান্ডেটের প্রথম সম্পাদন ব্যর্থ হয় (3 বার আবার চেষ্টার সুযোগ সহ), তবে সম্পূর্ণ ম্যান্ডেটটি বাতিল হয়ে যাবে। যদি ম্যান্ডেট রেজিস্ট্রেশনের 5 মিনিট পর ম্যান্ডেটের প্রথম সম্পাদন শুরু হয়, তবে ইউজারকে UPI পিন সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করে সম্পাদনটি অনুমোদন করতে হবে।
- NPCI-এর নির্দেশ অনুযায়ী, যে কোনও কারণে ম্যান্ডেট সম্পাদন ব্যর্থ হলে 3 বার আবার চেষ্টার সুযোগ দেওয়া হবে। তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে, সেই নির্দিষ্ট তারিখে লেনদেন প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট ম্যান্ডেট সম্পাদনটি ব্যর্থ হবে, তবে ভবিষ্যতের ম্যান্ডেট সম্পাদনের জন্য ম্যান্ডেটটি বৈধ এবং সক্রিয় থাকবে।
- ম্যান্ডেটের জন্য সর্বাধিক রাশির সীমা মার্চেন্টের বিভাগের ভিত্তিতে NPCI/RBI দ্বারা নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী হবে। এই সীমা এবং বিভাগগুলি NPCI/RBI দ্বারা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
- এককালীন ম্যান্ডেট:
- UPI রিজার্ভ পে
একটি সুবিধা হিসেবে UPI রিজার্ভ পে ইউজারকে তার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতে অর্থ কেটে নেওয়ার বিষয়টি পূর্ব-অনুমোদন করার অনুমতি দেয়। ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই আপনার পেমেন্ট অ্যাকাউন্টে সমপরিমাণ অর্থ ব্লক করা হবে। তৈরি করা ম্যান্ডেটটি ম্যান্ডেট রেজিস্ট্রেশনের সময় ব্লক করা পরিমাণের সমতুল্য একাধিক অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের জন্য ব্যবহার করা হবে।
আপনি বা আপনার পক্ষে একজন যোগ্য মার্চেন্ট উপরে উল্লিখিত 2 নং ক্লজ অনুযায়ী আপনার জন্য একটি ম্যান্ডেট তৈরি করতে পারেন। যদি আপনার পেমেন্ট অ্যাকাউন্টে প্রয়োজনীয় তহবিল/ব্যালেন্স না থাকে, তবে ম্যান্ডেটটি তৈরি করা হবে না।
আপনি বোঝেন যে প্রযোজ্য আইন অনুসারে যোগ্য মার্চেন্টদের দ্বারা নির্ধারিত নির্দিষ্ট শর্তাবলীর অধীনে অনুমতি থাকলে, মেয়াদ শেষ হওয়ার তারিখের পূর্বে যে কোনও সময় আপনি ম্যান্ডেটটি প্রত্যাহার করতে সক্ষম হবেন। মনে রাখবেন যে সমস্ত ম্যান্ডেটের ক্ষেত্রে ব্যবহৃত পেমেন্ট অ্যাকাউন্টটি যদি ক্রেডিট লাইন বা ক্রেডিট কার্ডের মতো একটি ক্রেডিট ইনস্ট্রুমেন্ট হয়, তবে প্রযোজ্য আইন অনুযায়ী একবার অনুমোদিত হওয়ার পর ম্যান্ডেটটি অপরিবর্তিত থাকতে হবে এবং ইউজার এটি ম্যানুয়ালি প্রত্যাহার বা মুছে ফেলতে পারবেন না।
ম্যান্ডেটগুলি সর্বোচ্চ 90 দিনের জন্য বা সময়ে সময়ে নির্ধারিত অন্য কোনও সময়কাল পর্যন্ত বৈধ হতে পারে।
আপনি বোঝেন যে যোগ্য মার্চেন্ট দ্বারা মেয়াদ শেষ হওয়ার তারিখের পূর্বে যে কোনও সময় ম্যান্ডেটটি প্রত্যাহার করা যেতে পারে। ব্লক করা তহবিল অবিলম্বে মুক্ত করা হবে এবং উক্ত ম্যান্ডেটটি বাতিল বলে গণ্য হবে। ম্যান্ডেট সম্পাদন শুধুমাত্র শুরুর তারিখ এবং শেষ তারিখের মধ্যেই ঘটবে।
ম্যান্ডেটের জন্য সর্বাধিক রাশির সীমা মার্চেন্টের বিভাগের ভিত্তিতে NPCI/RBI দ্বারা নির্দিষ্ট করা আছে। এই সীমা এবং বিভাগগুলি NPCI/RBI দ্বারা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। - অটো-টপ আপ ম্যান্ডেট:
আপনি যদি PhonePe অ্যাপের মাধ্যমে সক্রিয় করা UPI Lite সুবিধা বা PhonePe ওয়ালেট বেছে নিয়ে থাকেন, তবে এই অটোপের শর্তাবলী অনুসারে UPI Lite সুবিধা বা PhonePe ওয়ালেটের অটো-টপ আপের জন্য প্রযোজ্য ম্যান্ডেট সীমা অনুযায়ী আপনার একটি অটো-টপ আপ ম্যান্ডেট সেট আপ করার বিকল্প থাকবে। যেমন: একজন ইউজার তার UPI Lite সুবিধার ব্যালেন্স ₹200-এর নিচে নেমে গেলে তার UPI Lite সুবিধায় অটোমেটিক পদ্ধতিতে ₹300 যোগ করার জন্য একটি অটো-টপ আপ ম্যান্ডেট সেট করতে পারেন। সেই অনুযায়ী, প্রতিবার ব্যালেন্স ₹200-এর নিচে পৌঁছালে উক্ত PhonePe ইউজারের পেমেন্ট অ্যাকাউন্ট থেকে ₹300 কেটে নেওয়া হবে। একইভাবে, একজন ইউজার তার PhonePe ওয়ালেটের ব্যালেন্স ₹200-এর নিচে নেমে গেলে তার PhonePe ওয়ালেটে অটোমেটিক পদ্ধতিতে ₹300 যোগ করার জন্য একটি অটো-টপ আপ ম্যান্ডেট সেট করতে পারেন। সেই অনুযায়ী, প্রতিবার ব্যালেন্স ₹200-এর নিচে পৌঁছালে উক্ত PhonePe ইউজারের পেমেন্ট অ্যাকাউন্ট থেকে ₹300 কেটে নেওয়া হবে। - ম্যান্ডেট পোর্টিং:
ম্যান্ডেট পোর্টিং আপনাকে আপনার বিদ্যমান সক্রিয় ম্যান্ডেটগুলি একটি TPAP (উৎস অ্যাপ) থেকে অন্য একটি TPAP (গন্তব্য অ্যাপ)-এ স্থানান্তরিত করার অনুমতি দেয়, যার জন্য ম্যান্ডেটটি বাতিল এবং আবার তৈরি করার কোনও প্রয়োজন হয় না। এটি সাবস্ক্রিপশন, বিল, লোন পরিশোধ বা বিনিয়োগের জন্য রেকারিং পেমেন্টের ধারাবাহিকতা নিশ্চিত করে।- অন্য TPAP থেকে PhonePe অ্যাপে ম্যান্ডেটের স্থানান্তর (পোর্ট-ইন):
অন্য একটি TPAP থেকে PhonePe অ্যাপে একটি ম্যান্ডেট স্থানান্তরিত করার জন্য আপনি নিচে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করবেন: –- PhonePe অ্যাপের প্রাসঙ্গিক বিভাগের অধীনে, আপনি সমগ্র UPI ইকোসিস্টেম জুড়ে আপনার মোবাইল নম্বর এবং পেমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কযুক্ত আপনার সমস্ত সক্রিয় ম্যান্ডেট দেখার একটি বিকল্প পাবেন।
- NPCI এবং ইস্যুকারীর কাছ থেকে সফল সাড়া পাওয়ার পর, আমরা ইউনিক ম্যান্ডেট রেফারেন্স নম্বর (UMRN), যোগ্য মার্চেন্টের নাম, ফ্রিকোয়েন্সি (মাসিক/ত্রৈমাসিক/উপস্থাপিত হলে), এবং সর্বাধিক রাশির তালিকা প্রদর্শন করব। প্রদর্শিত তালিকা থেকে, আপনি অন্য একটি TPAP থেকে PhonePe অ্যাপে স্থানান্তর করতে চাওয়া নির্দিষ্ট ম্যান্ডেটগুলি নির্বাচন করতে পারেন।
- স্থানান্তরের জন্য ম্যান্ডেট নির্বাচন করার পর, অন্য TPAP-এ আপনার লিঙ্কযুক্ত পেমেন্ট অ্যাকাউন্টটি ম্যান্ডেটের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আমরা ভেরিফাই করব।
- NPCI-এর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী, PhonePe অ্যাপে ম্যান্ডেট রেজিস্ট্রেশন অনুমোদনের জন্য আপনাকে আপনার UPI পিন লিখতে হবে। সফলভাবে পিন লেখার পর, UPI ইকোসিস্টেমে UMRN আপডেট করা হবে এবং আমরা সফল ম্যান্ডেট রেজিস্ট্রেশনের একটি ডিজিটাল নিশ্চিতকরণ জারি করব। ভবিষ্যতের ম্যান্ডেট সম্পাদনের জন্য এই পরিবর্তনের বিষয়ে যোগ্য মার্চেন্টকে অবহিত করা হবে।
- পোর্ট-আউট (PhonePe অ্যাপ থেকে অন্য একটি TPAP-এ):
আপনি যদি PhonePe অ্যাপ দ্বারা পরিচালিত একটি সক্রিয় ম্যান্ডেট অন্য একটি TPAP (গন্তব্য অ্যাপ)-এ স্থানান্তরিত করতে চান, তবে পোর্টিং অনুরোধটি অবশ্যই গন্তব্য অ্যাপে শুরু করতে হবে। আমরা পোর্ট-আউট সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি/অনুরোধ NPCI-এর কাছ থেকে পাব। গন্তব্য অ্যাপে সফল ভেরিফিকেশন এবং আপনার প্রমাণীকরণের পর, আমরা সেই নির্দিষ্ট UMRN-এর পরিচালনাকারী TPAP হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যাহার করব। একবার পোর্ট-আউট হয়ে গেলে, আমরা সেই নির্দিষ্ট ম্যান্ডেটের জন্য আর কোনও বিজ্ঞপ্তি, সংশোধন বা সম্পাদনের পরিষেবা প্রদান করব না। পোর্ট-আউট হয়ে যাওয়ার পর, ম্যান্ডেট সংক্রান্ত যে কোনও প্রশ্নের জন্য আপনাকে গন্তব্য TPAP-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
- অন্য TPAP থেকে PhonePe অ্যাপে ম্যান্ডেটের স্থানান্তর (পোর্ট-ইন):
- ফি বা চার্জসমূহ
PhonePe তার ইউজারদের কাছ থেকে অটোপে সুবিধার জন্য কোনও ফি বা চার্জ গ্রহণ করে না; তবে, প্রযোজ্য আইন সাপেক্ষে সময়ে সময়ে ফি সংক্রান্ত নীতি পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষণ করি। আমরা যে কোনও নতুন পরিষেবার জন্য ফি (প্রযোজ্য কর সহ) প্রবর্তন করতে পারি অথবা বিদ্যমান পরিষেবাগুলির জন্য ফি সংশোধন/প্রবর্তন করতে পারি। ফি-এর এই পরিবর্তনগুলি PhonePe অ্যাপ/ওয়েবসাইট/PhonePe প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে যথাযথভাবে প্রদর্শন করা হবে এবং এই ধরনের পরিবর্তনগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই অটোমেটিক পদ্ধতিতে কার্যকর হবে। - ইউজারের দায়িত্ব ও বাধ্যবাধকতাসমূহ
আপনি নিম্নলিখিত বিষয়গুলিতে সম্মত হচ্ছেন এবং তা স্বীকার করছেন:- অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের জন্য আপনার ইস্যুকারী দ্বারা সক্রিয় করা ম্যান্ডেটের পেমেন্ট প্রক্রিয়াকরণে PhonePe কেবল একটি সহায়তাকারী বা ফ্যাসিলিটেটর মাত্র এবং এই পেমেন্ট লেনদেনের কোনও পক্ষ বা অংশীদার নয়।
- সমস্ত ম্যান্ডেট সম্পাদন আপনার দ্বারা ভেরিফাই করা ম্যান্ডেট এবং PhonePe অ্যাপের মাধ্যমে ম্যান্ডেট রেজিস্ট্রেশনের জন্য আপনার শেয়ার করা বিশদ বিবরণের ভিত্তিতে PhonePe অ্যাপের মাধ্যমেই সম্পন্ন হবে। আপনার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া পেমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং/অথবা কোনও নির্দিষ্ট অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের ক্ষেত্রে দুবার পেমেন্ট হওয়ার জন্য PhonePe কোনওভাবেই দায়ী থাকবে না। এই সুবিধার অধীনে PhonePe অ্যাপের মাধ্যমে প্রতিটি ম্যান্ডেটের জন্য প্রদত্ত/অনুমোদিত বিশদ বিবরণ ভেরিফাই করা আপনার নিজস্ব দায়িত্ব।
- আপনার ম্যান্ডেটের সঙ্গে লিঙ্কযুক্ত মোবাইল নম্বরটি সচল রাখা এবং আপডেট করার জন্য আপনি নিজেই এককভাবে দায়ী, তা আপনি সম্মত হচ্ছেন ও স্বীকার করছেন। আপনি যদি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করেন, নিষ্ক্রিয় করেন বা ত্যাগ করেন, তবে যোগ্য মার্চেন্টদের সঙ্গে আপনার স্থাপন করা যে কোনও পূর্ব-অনুমোদিত ম্যান্ডেট ক্রমাগত প্রক্রিয়াভুক্ত হতে পারে এবং আপনার লিঙ্কযুক্ত আর্থিক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কেটে নেওয়া হতে পারে। আপনার পূর্ববর্তী মোবাইল নম্বরটি যদি টেলিকম প্রদানকারী দ্বারা মোবাইল নম্বর চার্ন লিস্ট (MNRL)-এর অধীনে পুনঃব্যবহারযোগ্য বা রিসাইকেল করা হয় এবং PhonePe অ্যাপে কোনও নতুন ইউজার দ্বারা রেজিস্টার করা হয়, তবে সেই নতুন ইউজার আপনার কোনও অতীত ডেটা, ব্যক্তিগত তথ্য বা সক্রিয় ম্যান্ডেট অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যদি কোনও মোবাইল নম্বর আর ব্যবহার না করেন এবং তার সঙ্গে সম্পর্কিত যে কোনও সক্রিয় ম্যান্ডেট বন্ধ করতে চান, তবে ম্যান্ডেটগুলি প্রত্যাহার বা সংশোধন করার জন্য সংশ্লিষ্ট যোগ্য মার্চেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা আপনার একমাত্র দায়িত্ব। আপনার মোবাইল নম্বর ত্যাগ করার পর সক্রিয় ম্যান্ডেটের অধীনে প্রক্রিয়াভুক্তভাবে পেমেন্ট কেটে নেওয়ার (ডেবিট) জন্য PhonePe-কে দায়ী করা যাবে না।
- যোগ্য মার্চেন্টের কাছ থেকে অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের সাপেক্ষে আপনার দ্বারা গৃহীত পণ্য বা পরিষেবা সম্পর্কিত কোনও সমস্যা, উদ্বেগ বা বিরোধের জন্য PhonePe কোনও দায়িত্ব বহন করবে না। এই বিষয়ে পণ্য/পরিষেবা থেকে উদ্ভূত আপনার সমস্যার জন্য আপনি সরাসরি সংশ্লিষ্ট যোগ্য মার্চেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
- একটি সফল ম্যান্ডেট সম্পাদনের জন্য আপনার পেমেন্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে আপনি সম্মত হচ্ছেন এবং স্বীকার করছেন। আপনার পেমেন্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে ম্যান্ডেট সম্পাদনে কোনও ব্যর্থতা বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে PhonePe কোনও দায়ের জন্য দায়ী থাকবে না।
- এই সুবিধার অধীনে PhonePe অ্যাপের মাধ্যমে সক্রিয় করা আপনার কার্যক্রম, ম্যান্ডেট এবং ম্যান্ডেট সম্পাদনগুলি নিয়মিতভাবে পর্যালোচনা করা আপনার দায়িত্ব হবে। অটোমেটিক পদ্ধতিতে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনার ইস্যুকারী/যোগ্য মার্চেন্ট দ্বারা আরোপিত কোনও অননুমোদিত চার্জ, জরিমানা, লেট ফি কিংবা আপনার দ্বারা নির্ধারিত ম্যান্ডেট রেজিস্ট্রেশন/ম্যান্ডেট সীমার কোনও অসঙ্গতির জন্য PhonePe দায়ী থাকবে না।
- এই সুবিধার অধীনে সক্রিয় করা অটোমেটিক পদ্ধতিতে পেমেন্টের জন্য প্রাসঙ্গিক নির্দেশিকা/প্রযোজ্য আইনের অধীনে RBI/NPCI দ্বারা নির্ধারিত ম্যান্ডেট সীমা মেনে চলা এবং তা নিশ্চিত করতে আপনি সম্মত হচ্ছেন।
- ক্ষতিপূরণ এবং দায়বদ্ধতা
- i) এই অটোপের শর্তাবলীর অধীনে তালিকাভুক্ত সুবিধাগুলির ব্যবহার বা ব্যবহার করতে না পারার কারণে উদ্ভূত লাভ বা রাজস্ব ক্ষতি, ব্যবসায়িক ব্যাঘাত, ব্যবসায়িক সুযোগের ক্ষতি, ডেটা হারানো বা অন্যান্য অর্থনৈতিক স্বার্থের ক্ষতির জন্য চুক্তি, অবহেলা, টর্ট বা অন্য কোনওভাবেই হোক না কেন, PhonePe কোনও অবস্থাতেই কোনও পরোক্ষ, আনুষঙ্গিক, বিশেষ বা শাস্তিমূলক ক্ষতি বা দায়বদ্ধতার (সংবিধিবদ্ধ সহ) জন্য দায়ী থাকবে না। সামগ্রিক দায়বদ্ধতা, যদি থাকে, তা কোনও অবস্থাতেই মামলার কারণ বা অ্যাকশনের জন্ম দেওয়া সেই বৈধ লেনদেনের রাশি অথবা একশত টাকা (₹100), এর মধ্যে যেটি কম, তা অতিক্রম করবে না।
- ii) এই অটোপের শর্তাবলীর অধীনে উল্লিখিত সুবিধাগুলির আপনার ব্যবহার, এই অটোপের শর্তাবলী, UPI ব্যবহারের শর্তাবলী, গোপনীয়তা নীতি, শর্তাবলী এবং অন্যান্য নীতি/শর্তাবলীর আপনার পক্ষ থেকে কোনও লঙ্ঘন এবং/অথবা আপনার দ্বারা যে কোনও প্রযোজ্য আইন বা কোনও তৃতীয় পক্ষের অধিকার (মেধাস্বত্ব লঙ্ঘন সহ) লঙ্ঘনের কারণে বা তার থেকে উদ্ভূত কোনও তৃতীয় পক্ষের দাবি, দাবিদাওয়া বা যৌক্তিক আইনজীবী ফি সহ মামলা-মোকদ্দমা এবং/অথবা আরোপিত জরিমানা থেকে আপনি PhonePe, PhonePe সত্তা, তার মালিক, লাইসেন্সধারী (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিচালক, এজেন্ট এবং কর্মচারীদের ক্ষতিপূরণ প্রদান করবেন এবং দায়মুক্ত রাখবেন।
- সাধারণ নিয়মাবলী
- আইনের সংঘাত সংক্রান্ত নীতিগুলি বিবেচনা না করে, এই অটোপের শর্তাবলী ভারতের আইন দ্বারা পরিচালিত হবে। এই অটোপের শর্তাবলীর সাপেক্ষে আপনার এবং PhonePe-এর মধ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে উদ্ভূত যে কোনও দাবি বা বিরোধের নিষ্পত্তি একচেটিয়াভাবে ব্যাঙ্গালুরুতে অবস্থিত উপযুক্ত এখতিয়ারভুক্ত আদালতের দ্বারা নির্ধারিত হবে।
- এই অটোপের শর্তাবলীর অনুসরণে উপলভ্য করা এই সুবিধার নির্ভুলতা এবং সত্যতা সম্পর্কিত সমস্ত প্রত্যক্ষ বা পরোক্ষ ওয়ারেন্টি PhonePe অস্বীকার করে। PhonePe অটোপে সুবিধা, রিজার্ভ পে সুবিধা, PhonePe UPI, PhonePe প্ল্যাটফর্মের গুণমান এবং প্রাপ্যতা সম্পর্কে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ ওয়ারেন্টি বা প্রতিশ্রুতি দেয় না, যার মধ্যে বাণিজ্যিক যোগ্যতা, কোনও নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য উপযুক্ততা বা তৃতীয় পক্ষের মেধাস্বত্ব অ-লঙ্ঘনের কোনও ওয়ারেন্টি অন্তর্ভুক্ত কিন্তু তাতেই সীমাবদ্ধ নয়। পরিষেবাগুলি “বর্তমান অবস্থায়”, “যেমন উপলভ্য” এবং সমস্ত ত্রুটি সহ সরবরাহ করা হয়। PhonePe কেবল লেনদেনের একটি সহায়তাকারী এবং লেনদেনের কোনও পক্ষ নয়। আমরা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী লেনদেন সম্পাদন এবং প্রক্রিয়াকরণ করার চেষ্টা করি, তবে PhonePe এই অটোপের শর্তাবলী, PhonePe UPI সংক্রান্ত সমস্ত দায় অস্বীকার করে, যার মধ্যে লেনদেনের ব্যর্থতা, PhonePe UPI বা PhonePe প্ল্যাটফর্মের অপ্রাপ্যতা, কোনও প্রতিক্রিয়াহীনতা, বিলম্ব, সিস্টেমের ব্যর্থতা এবং/অথবা লেনদেনের বৈধতা থেকে উদ্ভূত বিষয়গুলি অন্তর্ভুক্ত কিন্তু তাতেই সীমাবদ্ধ নয়; এছাড়াও PhonePe UPI, PhonePe প্ল্যাটফর্ম, PhonePe পরিষেবাসমূহ, লেনদেন ইত্যাদির কোনও সুবিধার কোনও ত্রুটি, ব্যর্থতা, ব্যাঘাত বা অপ্রাপ্যতার জন্য PhonePe দায়ী থাকবে না। যে কোনও লেনদেন থেকে উদ্ভূত কোনও সমস্যার জন্য আপনার ইস্যুকারীর সঙ্গে যোগাযোগ করুন। সমস্ত লেনদেন কঠোরভাবে প্রাপক এবং প্রদানকারীর মধ্যে সীমাবদ্ধ, যার জন্য PhonePe-এর ওপর কোনও দায় বর্তায় না।
- আমাদের কাছে সংরক্ষিত আপনার লেনদেনের রেকর্ড এবং অন্যান্য লগসমূহ লেনদেনের প্রমাণ এবং অটোপে ও UPI/PhonePe UPI-এর আপনার ব্যবহারের চূড়ান্ত এবং বাধ্যতামূলক প্রমাণ হিসেবে গণ্য হবে।
- PhonePe UPI-এর ব্যবহারের শর্তাবলী; সাধারণ নিয়ম ও শর্তাবলী এবং PhonePe গোপনীয়তা নীতি এই অটোপের শর্তাবলীর মধ্যে উল্লেখ বা রেফারেন্সের মাধ্যমে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই অটোপের শর্তাবলী এবং PhonePe UPI-এর ব্যবহারের শর্তাবলী; সাধারণ নিয়ম ও শর্তাবলী এবং PhonePe গোপনীয়তা নীতির মধ্যে কোনও বিরোধ দেখা দিলে, এই অটোপের শর্তাবলীর মাধ্যমে সক্রিয় করা সুবিধার ক্ষেত্রে এই অটোপের শর্তাবলীই প্রাধান্য পাবে।hall prevail with respect to this functionality enabled via these Autopay Terms.