PhonePe | Logo
Company
  • About Us
  • Careers
  • Press
  • Blog
Our Solutions
For Businesses
For Consumers

Offline Merchant Solutions

menu
Offline Payments
menu
Offline Partner Program

Online Merchant Solutions

menu
Payment Gateway
menu
Payment Gateway Partner
menu
Payment Aggregator
menu
Payment Links

More Solutions

menu
Merchant Lending
menu
PhonePe Ads

Consumer Payments

menu
All Payment Instruments
menu
NRI Payments by PhonePe

Co-Branded Credit Cards

menu
PhonePe SBI Card
Credit Cards
menu
Wish Credit Card
menu
PhonePe HDFC Bank
Credit Cards

More Solutions

menu
Investments
menu
Gold
menu
Silver
menu
Insurance
menu
Travel & Commute

Lending

menu
Consumer Lending
menu
Secured Lending
Investor Relations
Contact Us
Trust & Safety
PhonePe | Hamburger Menu
✕
Home
Company
  • About Us
  • Careers
  • Press
  • Blog
Our Solutions
For Businessesarrow
Offline Merchant Solutionsarrow
icon
Offline Payments
icon
Offline Partner Program
Online Merchant Solutionsarrow
icon
Payment Gateway
icon
Payment Gateway Partner
icon
Payment Aggregator
icon
Payment Links
More Solutionsarrow
icon
Merchant Lending
icon
PhonePe Ads
For Consumersarrow
Consumer Paymentsarrow
icon
All Payment Instruments
icon
NRI Payments by PhonePe
Co-Branded Credit Cardsarrow
icon
PhonePe SBI Card
Credit Cards
icon
Wish Credit Card
icon
PhonePe HDFC Bank
Credit Cards
More Solutionsarrow
icon
Investments
icon
Gold
icon
Silver
icon
Insurance
icon
Travel & Commute
Lendingarrow
icon
Consumer Lending
icon
Secured Lending
Investor Relations
Contact Us
Trust & Safety
Privacy Policy

PhonePe রিচার্জ ও বিল পেমেন্ট ব্যবহারের শর্তাবলী

Englishગુજરાતીதமிழ்తెలుగుमराठीമലയാളംঅসমীয়াবাংলাहिन्दीಕನ್ನಡଓଡ଼ିଆ
< Back

​​এই নিয়ম ও শর্তাবলী PhonePe Private Limited থেকে চালু করা রিচার্জ ও বিল পেমেন্ট পরিষেবার ব্যবহার নিয়ন্ত্রণ করে, যা কোম্পানি আইন, 1956-এর অধীনে নিগমিত একটি কোম্পানি যার রেজিস্টার করা অফিস অবস্থিত – ​ অফিস-2, 4,5,6,7 ফ্লোর, উইং -এ,  ব্লক-A ,সালারপুরিয়া সফ্টজোন, সার্ভিস রোড, গ্রীন গ্লেন লেআউট, বেল্লানডুর, ব্যাঙ্গালোর, সাউথ ব্যাঙ্গালোর, কর্ণাটক – 560103, ​ভারত-এ। (এবার থেকে ​​“PhonePe”/ “আমরা” / “আমাদের” / “আমাদেরকে”​​ হিসেবে উল্লেখ করা হয়েছে)। PhonePe-কে Reserve Bank of India (RBI) থেকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট আইন, 2007 এর বিধি এবং সময়ে-সময়ে RBI-এর ইস্যু করা বিধান ও নির্দেশাবলী অনুসারে আংশিক-বন্ধ PPI ইস্যু করার জন্য এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ।​

PhonePe রিচার্জ ও বিল পেমেন্ট ব্যবহার করার মাধ্যমে, আপনি (“ইউজার”/ “আপনি”/ “আপনার”) সম্মতি জানানোর পাশাপাশি এই ব্যবহারের শর্তাবলীর (এর পরে “বিল পেমেন্টের শর্তাবলী”) আওতায় আবদ্ধ হওয়ার জন্য আপনি রাজি হচ্ছেন PhonePe-এর সাধারণ নিয়ম ও শর্তাবলীতে (“সাধারণ শর্তাবলী”) যা অবস্থিত https://www.phonepe.com/terms-conditions/ এবং গোপনীয়তা নীতিতে যা অবস্থিত https://www.phonepe.com/privacy-policy/। বিষয়বস্তুর প্রয়োজনে “ইউজার”/ “আপনি”/”আপনার” মানে এমন কোনও প্রাকৃতিক বা আইনস্বীকৃত ব্যক্তি যিনি ভারতের বাসিন্দা, অন্তত 18 (আঠেরো) বছর বয়সী যিনি ভারতীয় চুক্তি আইন, 1872-এর  আওতায়  চুক্তি করার যোগ্য, যিনি অনাদায়ী দেউলিয়া নন এবং এই বিল পেমেন্টের শর্তাবলী গ্রহণ করে PhonePe অ্যাপে রেজিস্টার করেছেন।

PhonePe পরিষেবাগুলি যার মধ্যে রয়েছে PhonePe-এর রিচার্জ এবং বিল পেমেন্ট অফারগুলি, তা ব্যবহার করার মাধ্যমে আপনি PhonePe-এর সাথে চুক্তিবদ্ধ হবেন এবং এই ব্যবস্থা সম্বন্ধিত এখানে উল্লিখিত সমস্ত নীতিগুলি সহ এই বিল পেমেন্টের শর্তাবলী PhonePe-এর সাথে আপনার নিয়মানুগ বাধ্যতা তৈরি করবে।

উপরন্তু, রিচার্জ এবং বিল পেমেন্ট বিভাগের ক্ষেত্রে “মার্চেন্ট/বিলার” শব্দবন্ধে অন্তর্ভুক্ত থাকবে যে কোনও প্রতিষ্ঠান এবং/অথবা সংস্থা যারা আপনাকে ইউটিলিটি পরিষেবা, পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং পেমেন্টের মাধ্যম হিসেবে গ্রহণ করে PhonePe ওয়ালেট, UPI, ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড (‘পেমেন্ট বিকল্প’) অনলাইন বা অফলাইনে ইউটিলিটি কেনার জন্য, যারা কোনও এগ্রিগেটর বা BBPO-এর মাধ্যমে পেমেন্ট পরিষেবা  দে, যা আপনি PhonePe অ্যাপ ব্যবহার করে বিল পেমেন্ট বা রিচার্জ করতে পারেন।

আপনি যখন PhonePe অ্যাপের মাধ্যমে রিচার্জ এবং বিল পেমেন্ট পরিষেবাগুলি পাওয়ার জন্য PhonePe অ্যাপটি ব্যবহার করে বা যে কোনও মার্চেন্ট ওয়েবসাইট/ মার্চেন্ট প্ল্যাটফর্ম/ মার্চেন্ট স্টোরে লেনদেন করেন, তখন সংশ্লিষ্ট মার্চেন্টদের শর্তাবলী ছাড়াও এই বিল পেমেন্টের শর্তাবলী আপনার উপর প্রযোজ্য হবে।

আমাদের একক বিবেচনার ভিত্তিতে, আমরা অধিকার রাখি, কোনও আগাম নোটিফিকেশন ছাড়াই যে কোনও সময় এই ব্যবহারের শর্তাবলীর কিছু অংশ পরিবর্তন, সংশোধন, যোগ বা অপসারণ করার। আপডেট / পরিবর্তনের জন্য এই ব্যবহারের শর্তাবলীতে মাঝে-মাঝেই চোখ নজর রাখা আপনার দায়িত্ব। আমরা পরিবর্তনগুলি পোস্ট করার পরে আপনি PhonePe অ্যাপটি ব্যবহার করা চালিয়ে যাওয়ার অর্থ হল আপনি এই শর্তাবলীর বাড়তি অংশ বা অপসারণ, পরিবর্তন ইত্যাদি সহ সংশোধনগুলি গ্রহণ করছেন এবং সম্মত হচ্ছেন। আপনি যতক্ষণ এই ব্যবহারের শর্তাবলী মেনে চলবেন, আমরা আপনাকে একটি সীমিত সুবিধা মঞ্জুর করব PhonePe অ্যাপের মাধ্যমে রিচার্জ ও বিল পেমেন্ট করার জন্য এবং সময়ে-সময়ে অন্যান্য পরিষেবাও অফার করা হতে পারে, যেমন PhonePe অ্যাপের মাধ্যমে পেমেন্ট, সাবস্ক্রিপশন, রিচার্জ, ইউটিলিটি পেমেন্ট এবং অন্য যে কোনও রেকারিং পেমেন্ট করা।

PHONEPE অ্যাপে PHONEPE রিচার্জ ও বিল পেমেন্ট ফিচার ব্যবহার করা মানে তা সমস্ত নিয়ম ও শর্তাবলীতে আপনার সম্মতির ইঙ্গিত দেয়। তাই, অনুগ্রহ করে এগিয়ে যাওয়ার আগে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

আভাসে বা স্পষ্টভাবে রিচার্জ এবং বিল পেমেন্টের শর্তাবলী গ্রহণ করার মাধ্যমে, আপনি গোপনীয়তা নীতি সহ সমস্ত PhonePe নীতির দ্বারা আবদ্ধ হতে রাজি হচ্ছেন এবং সম্মতি দিচ্ছেন।

  •  রিচার্জ এবং বিল পেমেন্টের সাধারণ শর্তাবলী:
    • ইউজারেরা মনে রাখবেন যে PhonePe শুধুমাত্র পেমেন্টের একটি সহায়ক এবং পেমেন্টের কোনও পক্ষ নয়।
    • ​​PhonePe রিচার্জ এবং বিল পেমেন্ট পরিষেবার সুবিধা প্রদান করে আপনাকে এগুলির জন্য পেমেন্টের অনুমতি দিয়ে – মোবাইল পোস্ট-পেড, প্রিপেড রিচার্জ ও ল্যান্ডলাইন ফোন বিল পেমেন্ট, DTH ও স্ট্রিমিং পরিষেবার পেমেন্টের জন্য সাবস্ক্রিপশন, অন্যান্য ইউটিলিটি পেমেন্ট যেমন বিদ্যুৎ, LPG ইত্যাদি, ক্রেডিট কার্ড পেমেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পেমেন্ট, অনলাইন ডোনেশন, ইন্টারনেট ব্রডব্যান্ড ও ডেটা কার্ড বিল পেমেন্ট, পৌরসভার ট্যাক্স ও জলের ট্যাক্স পেমেন্ট, স্কুলের ফি পেমেন্ট, টোল ট্যাক্স রিচার্জ (FasTag), লোন রিপেমেন্ট এবং PhonePe থেকে সময়ে-সময়ে উপলভ্য অন্যান্য পরিষেবা যা মোবাইল অ্যাপ-এর “রিচার্জ ও বিল পেমেন্ট” বিভাগে পাওয়া যায় a) এগ্রিগেটরদের মাধ্যমে যাদের সঙ্গে PhonePe-এর চুক্তি আছে, বা b) Bharat Connect Payment Operating Unit পরিকাঠামোর মাধ্যমে যেখানে মার্চেন্ট বিল পেমেন্টের জন্য NPCI-এর সঙ্গে রেজিস্টার করেছে।​ 
  • রিচার্জ ও বিল পেমেন্ট সেট আপ করা:
    • রিচার্জ বা বিল পেমেন্ট করার জন্য আপনাকে অনন্য গ্রাহক আইডি/সাবস্ক্রিপশন আইডি নম্বর বা বিল নম্বর বা রেজিস্টার করা মোবাইল নম্বর, রেজিস্টার করা টেলিফোন নম্বর বা এই জাতীয় অন্যান্য শনাক্তকরণ প্রদান করতে হবে, এগুলি খুঁজে আনতে যা প্রয়োজন, যেমন – পেমেন্ট/বকেয়া সাবস্ক্রিপশন বা বিলের মূল্য, সাবস্ক্রিপশন প্ল্যান, বকেয়া মেটানোর তারিখ, বকেয়া পরিমাণ এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য মার্চেন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট সক্ষম করার জন্য।
    • আপনি  PhonePe-কে অনুমোদন দিচ্ছেন উল্লিখিত উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে নিয়মিত রিচার্জ ও বিল পেমেন্ট পরিষেবার জন্য মার্চেন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্ট সম্বন্ধিত তথ্যের অ্যাক্সেস, খুঁজে আনা, শেয়ার করা, ব্যবহার করা, স্টোর করার জন্য।
    • আপনি বুঝেছেন যে সঠিক বিল বা সাবস্ক্রিপশন মূল্য খুঁজে আনার জন্য তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি সেই অনুযায়ী শনাক্তকরণ তথ্যের নির্ভুলতা নিশ্চিত করছেন এবং দায়িত্ব নিচ্ছেন।
    • আপনি বুঝেছেন যে পেমেন্ট, রিচার্জ বা সাবস্ক্রিপশন মূল্য আপনার এবং মার্চেন্টের মধ্যে একটি চুক্তি এবং এর যথার্থতা যাচাই করার দায় PhonePe বহন করে না।
    • আপনি নিজের অ্যাকাউন্টের তথ্য আপডেট করে রাখতে এবং সর্বদা শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন, অন্যথায় PhonePe-এর অধিকার রয়েছে আপনার অ্যাকাউন্ট খারিজ করার বা যে কোনও পরিষেবার অনুরোধ প্রত্যাখ্যান করার।
    • আপনি সম্মত হচ্ছেন যে রিচার্জ এবং বিল পেমেন্ট পরিষেবা প্রদানের জন্য ইউজার শনাক্তকারী ডেটা, অবস্থান/প্রদেশ এবং/অথবা KYC তথ্য / অন্য কোনও ব্যক্তিগত তথ্য কর/GST-এর জন্য মার্চেন্ট/বিলারের সঙ্গে শেয়ার করতে হবে।
    • আপনি লেনদেন প্রসেস করার জন্য নিজের অ্যাকাউন্টের তথ্য সহ মার্চেন্ট, তৃতীয়-পক্ষের পরিষেবা প্রদানকারী, এগ্রিগেটরের সঙ্গে যোগাযোগ করতে PhonePe-কে সম্মতি এবং অনুমোদন দিয়েছেন,
    • আপনি আরও সম্মত হচ্ছেন যে PhonePe রিমাইন্ডারের সুবিধা বা স্বয়ংক্রিয় পেমেন্টের সুবিধা সেট আপ করতে পারে যার ব্যাপারে আপনি স্পষ্টভাবে সম্মতি জানাচ্ছেন এবং বুঝেছেন যে রিচার্জ ও বিল পেমেন্টের জন্য মার্চেন্টকে পেমেন্ট করলে তা রিফান্ড হবে না।​ আপনি আরও সম্মত হচ্ছেন যে, যদি আপনি আপনার বিল পেমেন্টের জন্য কোনও স্ট্যান্ডিং ইন্সট্রাকশন/ রেকারিং পেমেন্ট/ ই-ম্যান্ডেট সেট-আপ করেন, তাহলে আপনি বিল পেমেন্টের নিয়ম ও শর্তাবলীর পাশাপাশি অটোপের শর্তাবলী দ্বারাও আবদ্ধ থাকবেন।
    • আপনি যে কোনও ডুপ্লিকেট স্থায়ী নির্দেশের জন্য দায়ী থাকবেন, যেমন পেমেন্ট বা বিলম্বিত পেমেন্ট বা প্রদত্ত পেমেন্টের উপর মার্চেন্টের আরোপ করা  কোনও  জরিমানা/সুদের জন্য। এটা পুনরায় বলা হচ্ছে যে আপনার পক্ষ থেকে PhonePe মার্চেন্টদের শুধুমাত্র পেমেন্টের সুবিধা দেয়।
  • চার্জ:
    • আপনি বুঝতে পারছেন যে PhonePe প্ল্যাটফর্মের মাধ্যমে PhonePe-এর পরিষেবাগুলি প্রদানের জন্য, PhonePe বিভিন্ন খরচ বহন করে (পরিকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মাধ্যমে লেনদেন/পেমেন্টের সুবিধা সহ, কিন্তু সীমাবদ্ধ নয়), আপনি সম্মত হচ্ছেন যে PhonePe আপনার কাছ থেকে একটি ফি (যেমন প্ল্যাটফর্ম ফি, সুবিধা ফি) নিতে পারে যা আপনাকে আগে থেকেই দেখানো হবে এবং যা আপনার দ্বারা করা সংশ্লিষ্ট লেনদেন/বিল পেমেন্টের মূল্য/রাশির সঙ্গে অতিরিক্ত যোগ হবে। PhonePe-এর অধিকার থাকবে সময়ে-সময়ে এই ফি (গুলি) সংশোধন করার।
    • PhonePe প্ল্যাটফর্মের মাধ্যমে এককালীন রিচার্জ / বিল পেমেন্টের লেনদেনের ক্ষেত্রে, আপনি PhonePe-কে প্রযোজ্য ফি (ট্যাক্স সহ) দিতে সম্মত হচ্ছেন, যা বিল পেমেন্টের সময় আপনাকে PhonePe প্ল্যাটফর্মে দেখানো হবে।
    • রিচার্জ/বিল পেমেন্টের জন্য PhonePe প্ল্যাটফর্মের মাধ্যমে (যে কোনও পেমেন্টের মাধ্যম সক্ষম করে) যে কোনও স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন/ রেকারিং পেমেন্ট/ ই-ম্যান্ডেট সংক্রান্ত চার্জের বিষয়ে জানতে এখানে দেওয়া লিঙ্কে দেখুন। PhonePe-এর অধিকার থাকবে সময়ে-সময়ে এই ধরনের ফি(গুলি) সংশোধন করার।
    • এই শর্তাবলী অনুসারে কোনও পেমেন্টের জন্য বিলার(দের) দ্বারা আপনার উপর আরোপিত কোনও চার্জের জন্য PhonePe দায়ী থাকবে না।
  •  আপনার দায়িত্ব: PhonePe রিচার্জ ও বিল পেমেন্ট ব্যবহার করার জন্য, নিচের শর্তগুলি মেনে চলা আপনার দায়িত্ব হবে:
    • আপনাকে অতীত লেনদেন এবং/অথবা লেনদেনের সাফল্য বা ব্যর্থতা সম্বন্ধিত নোটিফিকেশন দেখে যাচাই করতে হবে।
    • রিচার্জ ও বিল পেমেন্ট পরিষেবার ক্ষেত্রে মার্চেন্ট/বিলারের আরোপিত যে কোনো চার্জের জন্য আপনি দায়ী থাকবেন, যা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হতে পারে বা আপনার বিল/সাবস্ক্রিপশন ফিয়ে যোগ হতে পারে।
    • আপনি নিজের নিয়মিত বিল, সাবস্ক্রিপশন ফি এবং রিচার্জের মেয়াদ ফুরোনোর দিকে লক্ষ্য রাখার জন্য দায়ী থাকবেন এবং যে কোনও ইউটিলিটি/পরিষেবা বা রেকারিং চার্জ পরিষেবা যেগুলি আপনি ব্যবহার করছেন তার নির্দিষ্ট তারিখ এবং নিয়মিত বিল পুনরুদ্ধার সম্বন্ধিত কোনও প্রযুক্তিগত সমস্যার জন্য বা বিলারদের তৈরি করা বিলে কোনো ত্রুটি/অসঙ্গতির জন্য PhonePe দায়ী থাকবে না।
    • আপনি নিজের বিল পেমেন্টের সময়সূচি নির্ধারণের জন্য দায়ী থাকবেন এবং আপনি বুঝেছেন যে পেমেন্ট আদায়ের সময়গুলি মার্চেন্ট অনুযায়ী আলাদা-আলাদা হবে এবং এগুলি শুধুমাত্র আপনার নির্দেশের উপর ভিত্তি করেই আমরা পেমেন্ট করব। লেনদেনে বিলম্ব/রিভার্সাল বা ব্যর্থতার জন্য আমরা দায়ী থাকব না।
  • ইউজারের ত্রুটি:
    • আপনি যদি ভুলবশত ভুল প্রাপককে বা ভুল বিলারকে পেমেন্ট করেন বা দুবার পেমেন্ট করেন বা ভুল পরিমাণের পেমেন্ট পাঠান (উদাহরণ, আপনার দিক থেকে টাইপোগ্রাফিক ত্রুটি), সেক্ষেত্রে আপনার একমাত্র উপায় হবে মার্চেন্ট/প্রাপকের সঙ্গে যোগাযোগ করা যাকে পেমেন্ট পাঠিয়েছেন এবং তাদের পরিমাণটি রিফান্ড করতে বলা। PhonePe আপনাকে রিফান্ড দেবে না বা আপনার ভুলভাবে করা কোনও পেমেন্ট রিভার্স করবে না।
  • দাবিত্যাগ:
    • আপনি সম্মত হচ্ছেন যে অনলাইন লেনদেন থেকে উদ্ভূত সমস্ত ঝুঁকি আপনি বহন করবেন।
    • PhonePe এবং তৃতীয়-পক্ষ অংশীদাররা পরিষেবার গুণমান সম্বন্ধে স্পষ্টভাবে বা আভাসে কোনও ওয়ারেন্টি দেয় না, যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এতেই সীমাবদ্ধ নয়: i) পরিষেবাগুলি আপনার প্রয়োজনীয়তা পূরণ করবে; II) পরিষেবাগুলি নির্বিঘ্ন, সময়োচিত বা ত্রুটিমুক্ত হবে; বা III) পরিষেবা সংক্রান্ত আপনার পাওয়া যে কোনও পণ্য, তথ্য বা উপাদান আপনার প্রয়োজনীয়তা পূরণ করবে।
    • এখানে স্পষ্টভাবে উল্লিখিত এবং সম্পূর্ণ আইনি অনুমোদন ব্যতীত, Wallet ফিচারটি “অনুরূপ”, “যেমন উপলভ্য” এবং “সমস্ত ত্রুটি সহ” প্রদান করা হয়। এই ধরণের সমস্ত ওয়ারেন্টি, প্রতিনিধিত্ব, শর্তাবলী, কর্মভার এবং নিয়মাবলী, স্পষ্টভাবে হোক বা আভাসে, এতদ্বারা বাদ দেওয়া হচ্ছে। আপনার দায়িত্ব পরিষেবার নির্ভুলতা, সম্পূর্ণতা ও উপযোগিতা এবং PhonePe প্রদত্ত অন্যান্য তথ্য বা যা সাধারণভাবে উপলভ্য সেগুলি মূল্যায়ন করা। আমরা নিজেদের পক্ষ থেকে কোনও ওয়ারেন্টি দেওয়ার জন্য কাউকে অনুমোদন করি না এবং আপনার এই ধরণের কোনও বিবৃতির উপর নির্ভর করা উচিত নয়।
  • Bharat Connect Operating Unit-এ অভিযোগের প্রক্রিয়া
    • পেন্ডিং থাকা লেনদেন: বিল পেমেন্ট/রিচার্জ সাধারণত তাৎক্ষণিকভাবে কনফার্ম হয়ে যায়। তবে, কিছু ক্ষেত্রে, পরিষেবা প্রদানকারীরা লেনদেনের কনফার্মেশন শেয়ার করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিতে পারে। যদি আপনি আপনার বিল পেমেন্ট/রিচার্জ পেন্ডিং অবস্থায় দেখেন, তাহলে এর অর্থ হল আমরা আপনার পরিষেবা প্রদানকারীর কাছ থেকে কনফার্মেশন পাওয়ার জন্য অপেক্ষা করছি এবং চূড়ান্ত স্ট্যাটাস আপডেট করতে তারা 96 ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে। যদি আপনি 24 ঘণ্টারও বেশি সময় ধরে লেনদেনটি পেন্ডিং অবস্থায় দেখেন, তাহলে আপনি আমাদের কাছে একটি টিকিট তৈরি করতে পারেন এবং আমরা পরিষেবা প্রদানকারীকে বিষয়টি জানাবো।
    • সফল লেনদেন: যদি বিল পেমেন্ট/রিচার্জ সফলভাবে বিল করার পরেও আপডেট না করা হয়/পরিষেবা প্রদান না করা হয়, তাহলে 48 ঘণ্টা অপেক্ষা করুন। যদি 48 ঘন্টা পরেও বিল পেমেন্ট/রিচার্জ আপডেট না করা হয়/পরিষেবা প্রদান না করা হয়, তাহলে আপনি যে কোনও অভিযোগ/সমস্যা আমাদের কাছে জানাতে পারেন। আমরা আপনার উদ্বেগ পর্যালোচনা করব এবং আপনার অভিযোগ/সমস্যা জানার তারিখ থেকে 48 কার্যঘণ্টার মধ্যে এবং 30 কার্যদিবসের মধ্যে আপনার অভিযোগ/সমস্যা সমাধান করার চেষ্টা করব। আরও তথ্যের জন্য আপনি আমাদের অভিযোগ নীতি দেখতে পারেন।
    • রিফান্ড: PhonePe প্ল্যাটফর্মে আপনার দ্বারা প্রসেস করা লেনদেনের জন্য সমস্ত রিফান্ড (যদি প্রযোজ্য হয়) কেবল সোর্স অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। UPI ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে, আপনি 3 থেকে 5 দিনের মধ্যে, কার্ড পেমেন্টের ক্ষেত্রে 7 থেকে 9 দিনের মধ্যে এবং ওয়ালেট ও গিফ্ট কার্ডের ক্ষেত্রে, আপনি 24 ঘণ্টার মধ্যে রিফান্ড পাবেন।
  •  অন্যান্য শর্তাবলী:
    ইউজারের রেজিস্ট্রেশন, গোপনীয়তা, ইউজারের দায়িত্ব, দোষমুক্তি, নিয়ামক আইন, দায়বদ্ধতা, বৌদ্ধিক সম্পত্তি, গোপনতা এবং সাধারণ বিধি ইত্যাদির মতো শর্তাবলী সহ অন্যান্য সমস্ত শর্তাবলী এই ব্যবহারের শর্তাবলীতে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে সাধারণ শর্তাবলীর উল্লেখের মাধ্যমে।
PhonePe Logo

Business Solutions

  • Payment Gateway
  • E-commerce PG
  • UPI Payment Gateway
  • Express Checkout
  • Offline Merchant
  • Offline Payment Partner
  • Advertise on PhonePe
  • SmartSpeaker
  • POS Machine
  • Payment Links
  • Travel and Commute

Insurance

  • Motor Insurance
  • Bike Insurance
  • Car Insurance
  • Health Insurance
  • Life Insurance
  • Term Life Insurance
  • Personal Accident Insurance
  • Travel Insurance
  • International Travel Insurance

Investments

  • 24K Gold
  • Liquid Funds
  • Tax Saving Funds
  • Equity Funds
  • Debt Funds
  • Hybrid Funds

Lending

  • Consumer Lending
  • Merchant Lending
  • Secured Loans

General

  • About Us
  • Careers
  • Investors Relations
  • Contact Us
  • Press
  • Ethics
  • Report Vulnerability
  • Merchant Partners
  • Blog
  • Tech Blog
  • PhonePe Pulse
  • Merchant Onboarding Guidelines

Legal

  • Terms & Conditions
  • Privacy Policy
  • Grievance Policy
  • How to Pay
  • E-Waste Policy
  • Trust & Safety
  • Global Anti-Corruption Policy
  • PhonePe Account Aggregator Notice

See All Apps

Download PhonePe App Button Icon

PhonePe Group

  • Indus Appstoreexternal link icon
  • Share.Marketexternal link icon

Credit Cards

  • PhonePe HDFC Bank Co-Branded Credit Cards
  • PhonePe SBI Card Co-Branded Credit Cards
  • Wish Credit Card

Certification

Sisa Logoexternal link icon
LinkedIn Logo
Twitter Logo
Fb Logo
YT Logo

*These are company numbers as of September, 2025

© 2026, All rights reserved
PhonePe Logo

Business Solutions

arrow icon
  • Payment Gateway
  • E-commerce PG
  • UPI Payment Gateway
  • Express Checkout
  • Offline Merchant
  • Offline Payment Partner
  • Advertise on PhonePe
  • SmartSpeaker
  • POS Machine
  • Payment Links
  • Travel and Commute

Insurance

arrow icon
  • Motor Insurance
  • Bike Insurance
  • Car Insurance
  • Health Insurance
  • Life Insurance
  • Term Life Insurance
  • Personal Accident Insurance
  • Travel Insurance
  • International Travel Insurance

Investments

arrow icon
  • 24K Gold
  • Liquid Funds
  • Tax Saving Funds
  • Equity Funds
  • Debt Funds
  • Hybrid Funds

Lending

arrow icon
  • Consumer Lending
  • Merchant Lending
  • Secured Loans

General

arrow icon
  • About Us
  • Careers
  • Investors Relations
  • Contact Us
  • Press
  • Ethics
  • Report Vulnerability
  • Merchant Partners
  • Blog
  • Tech Blog
  • PhonePe Pulse
  • Merchant Onboarding Guidelines

Legal

arrow icon
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Grievance Policy
  • How to Pay
  • E-Waste Policy
  • Trust & Safety
  • Global Anti-Corruption Policy
  • PhonePe Account Aggregator Notice

PhonePe Group

arrow icon
  • Indus Appstoreexternal link icon
  • Share.Marketexternal link icon

Credit Cards

arrow icon
  • PhonePe HDFC Bank Co-Branded Credit Cards
  • PhonePe SBI Card Co-Branded Credit Cards
  • Wish Credit Card

Certification

Sisa Logo

See All Apps

Download PhonePe App Button Icon
LinkedIn Logo
Twitter Logo
Fb Logo
YT Logo

*These are company numbers as of September, 2025

© 2026, All rights reserved